চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক দুরবস্থা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

রাজনৈতিক বিবেচনায় দেশের বিভিন্ন উপজেলা সদরকে পৌরসভা করার অভিযোগ অনেক পুরনো। নতুন খবর হলো- দেশের পৌরসভাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৮৫ শতাংশের বেতন ভাতা হচ্ছে না দীর্ঘদিন। এ কারণে অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশের মোট ৩২৭টি পৌরসভার মধ্যে মাত্র ৪৯টি পৌরসভায় বেতন-ভাতা নিয়মিত হচ্ছে। বাকি ৮৫ শতাংশ পৌরসভাই কর্মকর্তা–কর্মচারীদের বেতন দিতে না পারছে না।

এই তথ্য এসব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের। তারা জানায়, নিজস্ব আয় না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা দিতে পারছে না দেশের বেশির ভাগ পৌরসভা। সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৬৫ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া পড়েছে ২৭৮টি পৌরসভার। এই অবস্থায় পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সবচেয়ে খারাপ অবস্থায় আছেন বগুড়ার সান্তাহার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। ৬৫ মাস ধরে তাদের বেতন অনিয়মিত।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ অনেক এলাকাকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। এসব পৌরসভার নিজস্ব আয়ের কোনো উৎস নেই। রাজনৈতিক বিবেচনায় হওয়া এসব পৌরসভায় নাগরিক সুবিধা বলেও কিছু নেই। আমরা বিশেষজ্ঞদের এ কথার সঙ্গে একমত পোষণ করছি। একইসঙ্গে বিষয়টি সমাধানের জন্যও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি।

আমরা মনে করি, পৌরসভাগুলোতে আয়ের উৎস না থাকলে সেটার সমাধান করেই চালাতে হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে পৌরসভায় উন্নীত করে জনগনকে ন্যূনতম সেবাও দিতে না পারা এবং কর্মরতদের বেতন দিতে না পারা স্থানীয় সরকার প্রশাসনের জন্য কোনো সুখবর নয়। অন্তত কর্মরত মানুষদের পরিবারগুলোর আর্থিক দুরবস্থা দূর করতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ভুক্তভোগীদের সমস্যা সমাধানে উদ্যোগী হতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌরসভাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT