চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোড়া বস্তিতে পুনর্বাসন সরকারকেই করতে হবে: জিএম কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
চলন্তিকা বস্তিতে আগুন-জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মিরপুরের চলন্তিকা বস্তিতে সর্বস্ব হারানো হতদরিদ্র মানুষদের সরকারি উদ্যোগেই পুনর্বাসন করতে হবে।

মঙ্গলবার সকালে আগুনে পুড়ে যাওয়া মিরপুরের চলন্তিকা বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘হতদরিদ্র এই মানুষদের ভোটেই সরকার নির্বাচিত হয়। অগ্নিকাণ্ডে সর্বহারা এই মানুষগুলোই আমাদের মূল শক্তি।’

‘‘সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় বাজেট তৈরি হয়। আর বাজেটে দুঃস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে বরাদ্দ থাকে। সরকারের অনেক অনেক সুবিধা থাকে যা নিঃস্ব মানুষের কল্যাণে কাজে আসে। কিন্তু আমরা নেতা-কর্মীদের দেয়া সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সাধ্যমত সহায়তা নিয়ে দুঃস্থ মানুষের পাশে সব সময় থাকব।’’

তিনি আরও বলেন, ‘সংসদেও আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কথা বলব।

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

Reneta

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত চলন্তিকা বস্তির জমি সরকারি খাস জায়গা। এই জমি কারো দখলে থাকতে পারে না। এই জমিতে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হতদরিদ্র মানুষদের তালিকা করে পুনর্বাসনের দাবি জানান তিনি।

রাঙ্গা বলেন, ‘পল্লীবন্ধু সব সময় হতদরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থেকেছেন। আমরাও পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দুঃস্থ মানুষদের পাশে থাকব আজীবন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনচলন্তিকা বস্তিতে আগুনজিএম কাদেরমিরপুরের চলন্তিকা বস্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT