চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টার বিতর্কে ‘ইসলামী ছাত্রলীগ’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:৫৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

সম্প্রতি ছাত্রলীগের একটি পোস্টার ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সামাজিক মাধ্যম হয়ে ছড়িয়েছে মধুর ক্যান্টিন থেকে শুরু করে দেশের আনাচে-কানাচে। রাজনৈতিক মহলে এখন আলোচনা-সমালোচনার বিষয় সেই পোস্টার। এমনকি সংগঠনটির সাবেক নেতারাও তা নিয়ে সমালোচনায় মুখর। অনেকে আবার ছাত্রলীগের এ কর্মকাণ্ডের নাম দিয়েছে ‘ইসলামী ছাত্রলীগ’!

ওই পোস্টারটি ছাপানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে।

যদিও কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই পোস্টারটি তাদের নয়। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ এমন অপপ্রচার চালিয়েছে।

তবে তাদের এ দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে সংগঠনটির সাবেক কয়েকজন নেতা বলছেন: যেখানে মধুর ক্যান্টিনকে মনে করা হয় ছাত্রলীগের দ্বিতীয় অস্থায়ী কার্যালয়, দিন-রাত সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণা থাকে। তারপরও কিভাবে একটি বিতর্কিত পোস্টার মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে?

এই প্রশ্নের কোনো উত্তর এখন পর্যন্ত দিতে পারেননি ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব।

আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিলের ওই আয়োজনের পোস্টারটিতে কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়নি। পরিবর্তে রয়েছে: ‘‘পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলে’ সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, প্রধান অতিথি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। কুরআন তেলওয়াতে শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, সাইদুল ইসলাম আসাদ, তাওহীদ বিন আলী লাহোরী, সাইফুল ইসলাম আল হুসাইনী, তরিকুল ইসলাম, সাইফুর রহমান তুরকী ও তারেক জামিল।

Reneta

হামদ-নাতে জাগ্রত কবি- মুহিব খান, আনিছ আনসারী, হাফেজ এমদাদুল ইসলাম, মামুন আনসারী, কাজি আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, এনামুল কবির, সফিউল্লাহ বেলালী, ইসহাক আলমগীর, হাসনাত রায়হান, ইশতিয়াক আহমাদ।’’

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুসরাত আফরিনের ফেসবুক ওয়াল থেকে

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক এবং বর্তমান আওয়ামী লীগ নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হলে ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি তাদের কেউই।

নাম প্রকাশ না করার শর্তে তাদের কেউ কেউ চ্যানেল আই অনলাইনকে বলেন: বঙ্গবন্ধুর আদর্শ অসাম্প্রদায়িক চেতনার আদর্শ। প্রত্যেকেরই নিজস্ব ধর্ম রয়েছে। আমরা যেমন নিজ নিজ ধর্মকে ভালোবাসি, ঠিক তেমনই অন্যের ধর্মকেও শ্রদ্ধা করি।

‘‘১৫ আগস্ট ওই কালো রাতে জাতির পিতাকে ঘাতক বুলেট আমাদের থেকে ছিনিয়ে নেয়। আমার অতীতে অনেক প্রতিকূলতার মধ্যেও সারাদিন বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে কাঙ্গালী ভোজ করে এ দিনটি পালন করেছি। ব্যক্তি উদ্যোগে আলাদা আলাদা ভাবে দোয়া মহফিল ও প্রার্থনার আয়োজন করে থাকে। কিন্তু কেন্দ্রীয়ভাবে ছাত্রলীগের আয়োজনে এ ধরনের ধর্মীয় আবরণের পোস্টার আমাদের অবাক করেছে।’’

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম মামুনের ফেসবুক ওয়াল থেকে

কেউ আবার একধাপ এগিয়ে বলছেন: ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুর ভাষণ কেন বাজানো হয়? যেন তার চেতনা-উপলব্ধি আমরা সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে পারি। কিন্তু সত্য বলতে ছাত্রলীগের এ পোস্টার আমাদের আবাক করেছে। এখন নাকি ছাত্র শিবিরও ১৫ আগস্ট পালন করে। শুরুতে আমরা ভেবে ছিলাম এটা ছাত্র শিবিরের পোস্টার।’

বর্তমান ছাত্রলীগের নেতৃত্বের প্রতিক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন আওয়ামী লীগের সিনিয়র নেতা। তবে তাদের কেউই নিজেদের নাম প্রকাশ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে তাদের কেউ কেউ বলেন: তথাকথিত সিন্ডিকেট ভাঙতে নেত্রী এবার নিজেই ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করেছেন। তাই তাদের বিষয়ে আমরা প্রকাশ্যে মন্তব্য করতে চাই না। তারা রাজনীতিতে এতোটাই উদাসীন যে অধিকাংশ জাতীয় কর্মসূচিতে সভাপতি-সাধারণ সম্পাদককে এক সঙ্গে পাওয়া যায় না।

‘‘এমনকি নেত্রীর নির্দেশে ডেঙ্গু মোকাবিলায় যখন আওয়ামী লীগ দেশ জুড়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি দিলো। কর্মসূচি শুরুর দিন তাদের ডেকেও পাওয়া যায়নি। যেখানে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন উপস্থিত ছিলো; সেখানে দু’দিন আগ থেকে কর্মসূচিতে অংশ গ্রহণে আওয়ামী লীগ সভাপতির কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্দেশনা দিয়েও কেন্দ্রীয় ছাত্রলীগের কাউকে পাওয়া যায়নি।’’

এমন পরিস্থিতিতে আবার পোস্টার কাণ্ড ক্রুব্ধ করেছে আওয়ামী লীগ থেকে শুরু করে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তাদের বক্তব্য। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরিন নুসরাত তার ফেসবুক ওয়ালে পোস্টারটি শেয়ার করে লিখেছে: বাংলাদেশ ইসলামী ছাত্রলীগে আপনাকে স্বাগতম।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুন্সী আরিফ কেন্দ্রীয় এ আয়োজনের সমর্থনে ফেসবুক স্ট্যাটাস দেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক  সাংস্কৃতিক সম্পাদক আশিক রণ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন: মাশাআল্লাহ এই প্রথম ছাত্রলীগের অসাধারণ ডিজাইন, অসাধারণ অতিথিবৃন্দ এবং অসাধারণ কনসেপ্টসহ কিছু একটা দেখলাম! এই ধরনের পোস্টার পল্টনে দেখা যায়।

যার মাথা থেকে এমন দারুণ আইডিয়া বের হয়েছে এবং যেভাবে সবাইকে খাওয়াতে পেরেছে তাতে তাকে ভবিষ্যৎ ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। শুভ কামনা বাংলাদেশ ছাত্রলীগ।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক এস.এম মামুন ছাত্রলীগ সভাপতির ফ্যান পেজ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের টুইটার পেজের কিছু স্ক্রিনশট পোস্ট করে প্রমাণ করতে চেয়েছেন ছাত্রলীগ যতই অস্বীকার করুক পোস্টারটি তাদেরই।  তিনি তার পোস্টে লিখেছেন: ভাবা যায় শীর্ষ নেতৃত্ব কিছুই জানতেন না!!! মিডিয়াকাতর নেতারা বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড টুইটার পেইজ থেকে পোস্টটি সরাতে ভুলে গেছেন! ভাইয়ের সমর্থক গোষ্ঠী এখনও হয়তো বুঝতেই পারেন নি যে কি হয়েছে!

ভুল হলে তা স্বীকার করার সাহস, শক্তি বা মানসিকতা যাদের নাই তাদের কাছ থেকে ছাত্রলীগের তৃণমূল নেতা কর্মীরা কি শিখবে!!!
কপটতা,টাউটারি, বাটপারি, ছাড়া আর কি!!!

ছাত্রলীগের টুইটার পেজে এখনও এ আয়োজনের পোস্টারটি রয়েছে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT