রণবীর সিংয়ের এই ছবি দেখে চমকে যান তার ভক্তদের অনেকেই। শুরুতেই তারা বলেছেন, ‘পোশাক কোথায় রণবীরের!’ আর ছবিটি নিয়ে তাদের আলোচনা-সমালোচনা যেন কিছুতেই থামানো যাচ্ছে না। ছবিটিকে ভক্তরা একে অন্যকে শেয়ার করছেন এবং তার সাথে ধাঁধাঁও জুড়ে দিচ্ছেন। আর ধাঁধাঁটি এমন যে, রণবীরের শরীরে পোশাক আছে, কি নেই তা নিয়ে। এমনকি টুইটার পেজেও ছবিটি নিয়ে নানা মন্তব্য করছেন ভক্তরা। আর মন্তব্য থেকে বাদ যাননি রণবীরের গার্লফ্রেন্ড দীপিকা পাড়ুকোনও। তাকে জড়িয়ে মন্তব্য করতেও ছাড়ছেন না ভক্তরা। রণবীরের এই ছবিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, রণবীর একটি বাথটাবে আলতোভাবে শুয়ে আছেন। যেন মায়ের পেটে কোন ভ্রুণ শিশু। শুধু তা-ই নয়, ভ্রুণ শিশুর সাথে মিলিয়ে নিজের শরীরে কোনো পোশাকও রাখেননি তিনি, আপাতদৃষ্টিতে তা-ই মনে হচ্ছে। হিন্দুস্থান টাইমস।










