চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসারদের আগুনঝরা দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিনে বলে আগুন ঝরিয়েছেন বরিশাল বিভাগের পেসার কামরুল ইসলাম রাব্বি। আগুনঝরা স্পেলে টপাটপ তুলে নিয়েছেন উইকেট। শেষপর্যন্ত নামের পাশে যোগ করেছেন ৬ উইকেট।

অন্যদিকে রাজশাহী বিভাগের প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে নিয়েছেন ঢাকা বিভাগের ১৯ বর্ষী পেসার সুমন খান।

সিলেট-বরিশাল
রাজশাহীতে টায়ার-২ এর ম্যাচটিতে দ্বিতীয় দিন পর্যন্ত খেলা হয়েছিল সবে ৩১ ওভার। তাতে ৩ উইকেটে ৬৮ রান তোলে সিলেট বিভাগ। তৃতীয় দিনে রাব্বির তোপে সেই দলটি প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে।

আগেরদিনের অপরাজিত জাকির হাসান এদিন আর কোনো রান যোগ না করে ৩২-এর ঘরে ফেরেন। আরেক অপরাজিত, অধিনায়ক অলক কাপালি আরও ১০ রান যোগ করে ১৮ রানে থামেন। বাকিদের মধ্যে চলে আসা-যাওয়ার মিছিল।

বরিশালের পেসার রাব্বি আগেরদিন ২ উইকেট নিয়েছিলেন। এদিন নিয়েছেন আরও ৪টি। সবমিলিয়ে ১৬.১ ওভারে ২৪ রানে ৬ উইকেট দখলে ২৭ বছর বয়সী পেসারের। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং। আগের সেরাটি ৬৫ রানে ৫ উইকেটের।

বৃষ্টিতে প্রথম দুদিনের অনেকটা খেলা ভেস্তে যাওয়ায় পরে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করেছে বরিশাল বিভাগ। ৫০.৩ ওভারে ৮ উইকেটে ২৩১ তুলে ইনিংস ছাড়েন অধিনায়ক ফজলে মাহমুদ।

ওপেনার শাহরিয়ার নাফীস ৬৩, রাফসান আল ৩৩, অধিনায়ক ফজলের ৭০ রানে এই সংগ্রহ জমায় বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রহমান ৩টি ও অলক কাপালি ২টি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও অবশ্য স্বস্তিতে নেই সিলেট। তৌফিক খান (০) ও রাহাতুল ফেরদৌসকে (১১) হারিয়ে শেষবেলায় আবারও চাপে দলটি। এ দুই উইকেটের একটিও অবশ্য রাব্বি পাননি, গেছে নুরুজ্জামান ও তৌহিদুলের ঝুলিতে।

৮ উইকেট হাতে নিয়ে এখনও ১১৮ রানে পিছিয়ে আছে সিলেট। বরিশাল শেষদিনে চাইবে ঝটপট উইকেট। হাতে পুরো একটি দিন।

ঢাকা-রাজশাহী
ফতুল্লায় টায়ার-১ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪০ তুলে অলআউট হয়েছিল ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে রাজশাহী বিভাগ দ্বিতীয় দিন শেষ করেছিল ১৭৩ রান নিয়ে ৬ উইকেট হাতে রেখে।

শনিবার ১৯৭ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে রাজশাহী। পরে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা। রাজধানীর দলটি লিড নিয়েছে ২৪৯ রানের।

রাজশাহীর প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে নিয়েছেন ঢাকার ১৯ বর্ষী পেসার সুমন খান। সালাউদ্দিন শাকিল নিয়েছেন ৩টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে নেমে রনি তালুকদার ২০, জয়রাজ শেখ ৩০, রাকিবুল হাসান ৬৫, তাইবুর রহমানের অপরাজিত ৬৭ রানে বড় লিড জমায় ঢাকা।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া রাজশাহীর স্পিনার তাইজুল এই ইনিংসে ৩ উইকেট ঝুলিতে জমিয়েছেন, ২টি উইকেট গেছে ফরহাদ রেজার দখলে।

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগরাব্বিলিড স্পোর্টসসুমন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুয়েটে ছাত্র সংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশ

পরবর্তী

আবরার হত্যা নিয়ে বিবিসিকে দোষারোপ, বিবিসি’র জবাব

পরবর্তী

আবরার হত্যা নিয়ে বিবিসিকে দোষারোপ, বিবিসি’র জবাব

শ্রীলঙ্কায় সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT