চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে এক বছরের ফেলোশিপের সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
বাংলাদেশ
A A

হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে যুক্তরাষ্ট্র। এক বছরের এ প্রোগ্রামে বেসরকারী খাতসহ সরকারী ও ব্যক্তিমালিকানাধীন খাতের পেশাজীবী প্রার্থীদের আবেদন করতে পারবেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে: দক্ষ নেতৃত্বের সম্ভাবনা, জনসেবার প্রতি অঙ্গীকার এবং নিজের পছন্দমতো একটি স্বতন্ত্র ও ডিগ্রিবিহীন কার্যক্রমের পুরো সুযোগ কাজে লাগানোর সক্ষমতা আছে, এমন মধ্য পর্যায়ের মেধাবী পেশাজীবীদের জন্য হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ নিয়ে এসেছে। আবেদনের শেষ সময় ১৮ জুলাই।

হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামটি যুক্তরাষ্ট্র সরকারের সম্মানজনক ফুলব্রাইট কার্যক্রমগুলোর অন্যতম সুযোগ যার আওতায় নেতৃত্ব বিকাশ ও যুক্তরাষ্ট্রের অনুরূপ ব্যক্তিদের সাথে পেশাগত সহযোগিতা সৃষ্টির লক্ষ্যে মধ্য পর্যায়ের মেধাবী পেশাজীবীদেরকে স্নাতক পর্যায়ে এক বছরের ডিগ্রিবিহীন অধ্যয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

এ কার্যক্রমের উদ্দেশ্য হলো- যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রের সাথে পরিচিত ভবিষ্যত নেতৃত্ব ও নীতিপ্রণেতা সৃষ্টির মাধ্যমে এই কার্যক্রমের অংশগ্রহণকারী এবং আমেরিকায় তাদের অনুরূপ ব্যক্তিদের মধ্যে গঠনমূলক দীর্ঘস্থায়ী সংযোগ সৃষ্টি করা।

ফেলোশিপের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণ, শিক্ষা ও জনস্বাস্থ্য।

Reneta

হামফ্রে ফেলোশিপের আওতায় শিক্ষাদান ফিস, ইংরেজি শিক্ষা কার্যক্রমের ফিস, থাকা-খাওয়ার মাসিক ভাতা, বীমা সুবিধা, বইপত্র ও শিক্ষা উপকরণ ভাতা, যাওয়া-আসার বিমানভাড়া, পেশাগত কার্যক্রম যথা মাঠপর্যায়ে যাতায়াত ও সম্মেলনে অংশগ্রহণ এবং শিক্ষানবিশি সংক্রান্ত ব্যয়ভার বহন করা হবে।

আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে এ লিঙ্কে গিয়ে একটি IIE অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আবেদন ফরম ও সম্পূরক নথিপত্র সহযোগে একটি পূর্ণাঙ্গ আবেদন প্যাকেজ জমা দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেলোশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কোভিড-১৯ সত্ত্বেও প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পায়নি হাইজিন ইস্যু’

পরবর্তী

৪ মাসে ১০ হাজার টাকা দাম বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার

পরবর্তী

৪ মাসে ১০ হাজার টাকা দাম বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার

ধেয়ে আসছে বন্যা, প্রয়োজন প্রস্তুতি

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT