চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধেয়ে আসছে বন্যা, প্রয়োজন প্রস্তুতি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৪৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
সম্পাদকীয়
A A

দেশের বন্যা পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতে বর্ষণ বেড়ে যাওয়া ফুলে-ফেঁপে উঠেছে বন্যাপ্রবণ নদ-নদীগুলো। প্রধান প্রধান সব নদীর পানিই বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বন্যা প্রতিদিন বিস্তৃত হচ্ছে। শনিবার ৯টি জেলা হলেও রোববার প্লাবিত হয়েছে ১১টি জেলার নিম্নাঞ্চল।

পাউবো সূত্রমতে, সব প্রধান নদ-নদীর পানির উচ্চতা বাড়ছে, যা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সোমবার নাগাদ পদ্মানদীর গোয়ালন্দ পয়েন্টের পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে বিপৎসীমার উপরে থাকলেও এসময় স্থিতিশীল থাকতে পারে তিস্তা ও ধরলা নদীর পানি উচ্চতা। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। অপরদিকে লালমনিরহাট ও নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

যদিও বর্ষাকালে বন্যা একটি নিয়মিত বিষয়, তারপরেও করোনা মহামারীর এই সময়ে বন্যা নতুন করে সমস্যা তৈরি করতে যাচ্ছে বলে আমাদের শঙ্কা। জান-মাল, ফল-ফসলের ক্ষয়ক্ষতির সঙ্গে ভিটেমাটি ও জীবিকা হারানোর বিপর্যয় অপেক্ষা করছে প্রান্তিক মানুষদের জীবনে।

কিছুদিন আগে বোরো ধানের ফলন ঘরে তুলেছে কৃষক। রাষ্ট্রীয় খাদ্যভান্ডারেও যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে বলে জানা গেছে। এছাড়া করোনার কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান। সবমিলিয়ে বন্যার জন্য প্রস্তুতি একেবারে খারাপ নয় বলে আমাদের ধারণা। তারপরেও যেহেতু করোনার ছোবলে পুরো দেশ হিমশিম খাচ্ছে, সেজন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন বলে আমরা মনে করি। সরকার-জনগণসহ সংশ্লিষ্ট সব মহল আগেভাগে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিলে অবশ্যই বন্যা মোকাবেলা করা কঠিন কিছু হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকারের সংবাদ সম্মেলন বিকাল ৫টায়, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কথা বলার আভাস

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT