ফুটবল

পেনাল্টি মিস, রোনালদোকে ‘দুর্ভাগা’ ভাবছেন জুভ কোচ

ফুটবল ম্যাচে রোনালদো পেনাল্টি মিসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে রোনালদো পেনাল্টি মিসের সময় গোলরক্ষক বলটি আটকাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিস করেছেন। ঘরের মাঠে এসি মিলানকে হারাতে পারেনি জুভেন্টাস। এরপরও রোনালদোর খেলাতে খুশি কোচ মউরিসিও সারি। পেনাল্টিতে গোল না হওয়ায় সিআর সেভেনকে দুর্ভাগাই মানছেন ইতালিয়ান এ কোচ।

শুক্রবার রাতে ১০ জনের মিলানকে ঘরের মাঠে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে হারাতে পারেনি জুভেন্টাস। ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। শুরুর ১৬ মিনিটে পেনাল্টি মিস করেছেন রোনালদো।

অবশ্য তাতে খুব একটা ক্ষতি হয়নি জুভদের, গত ফেব্রুয়ারিতে মিলানের মাঠ থেকে প্রথম লেগে ১-১ গোলে ড্র করে ফেরা তাদের তুলে দিয়েছে আসরের ফাইনালে। প্রথম লেগে সমতাসূচক গোলটি ছিল রোনালদোর, পেনাল্টিতেই করা।

খুব একটা ক্ষতি হয়নি বলেই হয়তো বেশ ফুরফুরে মেজাজে সারি, পেনাল্টি মিসের পরও রোনালদোর প্রশংসা করেছেন। করোনার কারণে তিনমাস বন্ধ থাকার পর ফুটবলে ফেরার ম্যাচে ড্রয়ে মোটেও হতাশ নন তিনি।

‘আমি রোনালদোকে আরও মুখ্য ভূমিকা নিতে বলেছি। চেষ্টার পর সে বেশ খুশিই আছে এবং ম্যাচে যেমনটা খেলার দরকার তেমনই খেলেছে।’

‘পেনাল্টি মিসের জন্য তাকে মোটেও দোষ দেয়া যাবে না। বল যেকোনো সময় বারে লাগতেই পারে, তার দুর্ভাগ্য।’

বিষয়:ইতালি ইন্টার মিলান এসি মিলান কোপা ইতালিয়া জুভেন্টাস দিবালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…