চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টি মিসের যন্ত্রণায় কাতর মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের ঘটনা নিজেকে ‘যন্ত্রণা’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি।

৩০ বছর বয়সী বার্সা তারকা শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পান। ম্যাচ তখন ১-১ সমতায়। মেসির দুর্বল শট বাঁদিকে ঝাঁপিয়ে অনায়াসে ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

‘পেনাল্টি মিস আমাকে যন্ত্রণা দিচ্ছে। তিন পয়েন্ট আমরা নিতে পারিনি, যেটা আমাদের প্রাপ্য ছিল,’ ম্যাচের পর বলছিলেন মেসি।

Banglabid

প্রথম ম্যাচের কষ্ট ভুলে দ্বিতীয় ম্যাচ নিয়ে এখন ভাবতে চান আর্জেন্টিনা অধিনায়ক, ‘জয় দিয়ে শুরু করা সবসময় গুরুত্বপূর্ণ। এখন আমাদের ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে ভাবতে হবে।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ২১ জুন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

আইসল্যান্ড ৪-৫-১ ফর্মেশনে দল সাজিয়ে রক্ষণাত্মক ফুটবল খেলে। সাম্পাওলির দল মাঝমাঠের উপরে প্রচুর পাস খেলেও প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। মেসি মনে করেন আইসল্যান্ড খেলতেই চায়নি।

Reneta

শেষ কয়েক বছরে পেনাল্টি শটে মেসির দুর্বলতা ফুটে উঠেছে। ক্লাব-জাতীয় দল মিলিয়ে সর্বশেষ সাতটি পেনাল্টির চারটিই তিনি মিস করেছেন।

গোটা ম্যাচে গোলমুখে তিনি ১১টি শট নেন! যার একটিও জাল খুঁজে পায়নি।

বিবিসি জানাচ্ছে, ১৯৬৬ সালের পর বিশ্বকাপে সবচেয়ে লক্ষ্যভ্রষ্ট শটের মালিক ইটালির রিভা। ১৯৭০ বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে তিনি গোলমুখে ১৩টি শট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি

পরবর্তী

যেমন চলছে শাওনের চালকবিহীন সোলার গাড়ি

পরবর্তী

যেমন চলছে শাওনের চালকবিহীন সোলার গাড়ি

যশোরে সরকারি গুদামে ধান বিক্রি করতে পারছেন না কৃষক

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT