চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পৃথিবীর সবচেয়ে ছোট গরু রানী’ মারা গেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২১
জনপদ, নওগাঁ
A A

গিনেসবুকে আবেদন করা আশুলিয়ায় শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিেটেডের পৃথিবীর সবচেয়ে ছোট গরু রানী মারা গেছে।

বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা পশু চিকিৎসকরা। খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি ও প্রস্থ ছিলো ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর।

বৃহস্পতিবার বিকেলে সাভার প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুর দেড়টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের একটি গরু মারা গেছে, যার নাম রানী। কিছু দিন আগে গিনেস বুকে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কতৃপক্ষ। কিন্তু গরুটি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়। গরুটির পেট ফোলা ছিল। এই অবস্থায় তারা চিকিৎসা দেন। তাদের ব্যক্তিগত একজন ডাক্তার রয়েছে তিনি গতকাল থেকে চিকিৎসা করছিলেন। কিন্তু কোন উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসেন। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন, এখানে আরও যারা ছিল তারা চিকিৎসা দেন। এর পরেও গরুটির কোন উন্নতি হয়নি। পরে দুটার দিকে গরুটি মারা যায়।

ফার্মটির ব্যক্তিগত পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, গতকাল ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই রানীর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানেও চিকিৎসা চলাকালীন সময় দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১ বছর আগে নওগা জেলা থেকে গরুটি সংগ্রহ করেছিলেন ফার্ম কতৃপক্ষ। গিনেসবুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কতৃপক্ষ। এর পরই গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করলে বিশ্ব দরবারে রানী পরিচয় লাভ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরুরানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT