চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজা হবে আগামীর সুপারস্টার: রাজ চক্রবর্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

পূজা অনেক সুইট একটা মেয়ে। ওর মধ্যে ভালো অভিনয় করার ক্ষমতা রয়েছে, সেটা বের করে আনতে হবে। যদিও পূজা একটু দুষ্টু হয়ে যাচ্ছে। তারপরেও ওকে ঠিক মত নির্দেশনা দিতে হবে। তাহলেই পূজা হবে আগামীর সুপারস্টার।

বাংলাদেশের পূজা চেরিকে নিয়ে কথাগুলো বলছিলেন কলকাতার সুপারহিট নির্মাতা রাজ চক্রবর্তী। পূজা অভিনীত ‘নূর জাহান’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সোমবার সন্ধ্যায় রাজ চক্রবর্তী এমন মন্তব্য করেন।

দেব অভিনীত ‘চ্যালেঞ্জ’ ছবির এই পরিচালক বলেন, আজিজ ভাই যখন আমার কাছে পূজাকে পাঠালেন তখন আমি তার লুক টেস্ট নেই। এরপর আজিজ ভাইকে শুধু একটাই কথা বলি, পূজাকে আমার কাছে দিয়ে দেন।

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নূর জাহান’। তবে এই ছবিটি পরিচালনা নয়, ইন্ডিয়া থেকে একাংশের প্রযোজনা করেছে রাজ চক্রবর্তীর প্রডাকশন হাউজ। সেই হিসেবে রাজ চক্রবর্তী এ ছবির প্রযোজক।

রাজ চক্রবর্তী আরো বলেন, সিনেমা নির্মাণ করা আমার ফ্যাশন। সবসময় আমি নতুনদের নিয়ে বেশি কাজ করি। বোঝে না সে বোঝে না, চিরদিনই তুমি যে আমার, লে ছক্কা এসব ছবি যখন বানিয়েছিলাম দেব, সোহম নতুন ছিল।

পূজাও এখন নতুন। ওর মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই ওকে কাজে নিয়েছি। সত্যি কথা বলতে কি সুপারস্টার নিয়ে ছবি বানানোর আগ্রহ আমার কম। আপনারা আপনাদের পূজাকে সাপোর্ট করুন। আমাদের পাশে থাকুন।

Reneta

‘নূর জাহান’ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নবাগত নায়ক আদিত। রাজ বলেন, হৃদয় ছোঁয়া একটি প্রেমের গল্পের ছবি। এই ছবি দেখার পর কাপলদের মধ্যে প্রেম আরো বাড়বে।

রাজ চক্রবর্তী বলেন, কলকাতার চেয়ে এদেশে মানুষ বাংলা সিনেমা বেশি পছন্দ করে। এখানে ভালো ছবি বানাতে পারলে অবশ্যই দর্শক গ্রহণ করবে। শুধু মনোযোগ দিয়ে ছবি বানাতে পারলেই হবে।

১৬ ফেব্রুয়ারি কলকাতায় ৭০ এবং বাংলাদেশে ৩০ টির মত সিনেমা হলে ‘নূর জাহান’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে পূজার।

কলকাতার প্রথমসারির নির্মাতা রাজ চক্রবর্তী। পরিচালনায় আসার আগে তিনি থিয়েটার করতেন। তখন চরম আর্থিক সংকটে পড়েছিলেন। সেজন্য নিজেই টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেছিলেন। তারপর ১৭ টি টেলিভিশন প্রোগামসহ জি বাংলার মীরাক্কেল, সারেগামার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটি বানিয়ে রাতারাতি তারকা নির্মাতা বনে যান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল আজিজজাজনূর জাহানপূজা চেরিরাজ চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখকে!

মে ১৯, ২০২৬

সিটি ম্যাচে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক আর্সেনাল কোচ

মে ১৯, ২০২৬

শেষদিনে গড়াল সিলেট টেস্ট: বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT