চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দুকের মুখে জীবন, নিশো-চঞ্চল এক ফ্রেমে!

এলো ‘দম’ এর ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা বেজড সিনেমা ‘দম’ ঘিরে এরই মধ্যে দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। আফরান নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দম’-এর টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় দর্শক-ভক্তদের তুমুল আলোচনা। টিজারের দৃশ্য, নির্মাণশৈলী, লোকেশন ও গল্পের আভাস নিয়ে নেটিজেনদের নানা মন্তব্যে সরব হয়ে উঠে অনলাইন দুনিয়া।

টিজারের পর এবার এলো সিনেমাটির ট্রেলার। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়। টিজারের মতো ট্রেলারেও এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া গেছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটির ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই নিশোর কণ্ঠে শোনা যায়, “আপনি যখন একবার জন্মাইছেন, তখন আপনাকে মরতেই তবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখা যেমন কষ্টের, দম একেবারে ছাইড়া দিতে আরো কষ্ট।”

আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের আভাস স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি দৃশ্যে। উগ্রবাদীগোষ্ঠীর খপ্পড়ে জিম্মি শাহজাহান ইসলাম নূর, যিনি বাংলাদেশি মুসলমান। তাদের গ্রেপ্তার হওয়া নেতা বাহারউদ্দিনের মুক্তি চাইতেই নূরকে জিম্মি করা হয়! বাহারের মুক্তিপণ দাবি করে উগ্রবাদীগোষ্ঠীর একজনকে রেকর্ড করে হুমকি দিতে শোনা যায়, দুদিনের মধ্যে তাদের নেতাকে না ছাড়লে জিম্মিকৃত নূরকে খুন করা হবে!

পুরো ট্রেলারের বেশীর ভাগ জুড়েই নূরের উপর অমানুসিক নির্যাতনের চিত্র চোখে পড়ে। এরমধ্যে নূরের জন্য পরিবার, মা-স্ত্রীর অপেক্ষার দৃশ্যও ফুটে উঠে। সেই সাথে ট্রেলারে বিশেষ নজর কাড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সিনেমাটির কলাকুশলী, পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Reneta

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি সম্প্রতি ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।

বেশ ঢাকঢোল পিটিয়ে ঘটা করে মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। আগে জানানো হয়েছিল বাংলাদেশসহ তিন দেশে হবে সিনেমাটির শুটিং। সেই ধারাবাহিকতায় কাজাখস্তানে মাইনাস টু তাপমাত্রায় সিনোমটির টানা শুটিং হয়।

আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোঈদের সিনেমাচঞ্চল চৌধুরীট্রেলারডলি জহুরদমনিশোপূজাপূজা চেরিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT