প্রীতি জিনতা, বিপাশা বসুদের পর আবারও বিয়ের ফুল ফুটছে বলি পাড়ায়। ‘জান্নাত টু’ খ্যাত এশা গুপ্তা এবার এনগেজমেন্টের ঘোষণা দিলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এশা লিখেছেন: ‘ও আমায় জিজ্ঞাসা করল, আর আমি হ্যাঁ বলে দিলাম (He asked and I said yes (sic)’।
তবে কে তাঁর হবু বর সে কথা জানাননি এশা। এর আগে এক সাক্ষাত্কারে এশা বলেছিলেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবনকে মিডিয়ার খাদ্য করে তুলতে রাজি নই। আমি জানি বলিউডে পা রাখা মানেই মিডিয়া আমার ব্যক্তিগত জীবনকে সামনে আনতে চাইবে। অনেক মিথ্যা কথা রটানো হবে আমার সম্পর্কে কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে এসব আগেই বলে রেখেছি।’
এশার ঘনিষ্ঠমহল জানিয়েছে, তিনি দীর্ঘদিন থেকেই প্রেম করছেন।








