পুলিশের সিনেমা নির্মাণ করতে হলে পুলিশেরই হেল্প লাগবে, পুলিশের ইকুইপমেন্ট লাগবে এই কথাটি আমি সাপোর্ট করি না। তাঁর উদাহরণ মিশন এক্সট্রিম এবং ব্ল্যাক ওয়ার। এখানে একটা দুইটা দৃশ্য স্ট্যাবলিশমেন্টের জন্য স্থাপনার সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়া কোনো ধরণের সহযোগিতা আমার নিতে হয়নি। যেকোনো পরিচালকের বা যেকোনো প্রযোজক ইচ্ছা করলেই এ ধরনের চলচ্চিত্র অনায়াসে নির্মাণ করতে পারেন।







