চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল অপসারণের কাজ শুরু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টের কেমিক্যাল অপসারণ কাজ শুরু করেছে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন।

এর মধ্য দিয়ে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

তিনি জানান: এখনও যেসব বাড়ির মালিকরা কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নেননি সেসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুরে সিটি করপোরেশনের একটি কনটেইনারসহ ওয়াহেদ ম্যানশনের সামনে এসে সাংবাদিকদের এসব কথা জানান মেয়র।

তিনি বলেন: কেমিক্যাল গোডাউন অপসারণ কার্যক্রম ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে কেমিক্যাল গোডাউন উচ্ছেদের মধ্য দিয়ে শুরু হলো।

‘অগ্নিকাণ্ডের কয়েকদিন আগে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এর দুইদিন পরই এতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আজ থেকে ওয়াহেদ ম্যানশন দিয়ে এই অপসারণ কাজ শুরু হলো।

যতক্ষণ পর্যন্ত পুরান ঢাকার সকল কেমিক্যাল গোডাউন স্থানান্তর অপসারণ না হবে ততোক্ষণ এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

মেয়র বলেন: আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। পুরান ঢাকায় এক একটি এলাকায় লক্ষ লক্ষ বাড়িঘর। আমরা আশা করবো স্থানীয়রা আমাদের সহায়তা করবেন। পার্শ্ববর্তী কোনো বাড়িতে কেমিক্যাল গোডাউন দেখতে পেলে আমাদের জানাবেন, পুলিশকে জানাবেন।

তিনি আরো বলেন: যদি কোনো বাড়িতে কেমিক্যাল গোডাউন থাকে এবং মালিকরা যদি সেই গোডাউন অপসারণের উদ্যোগ না নেন তাহলে আমরা মালিককে আইনের আওতায় নিয়ে আসব। তাই বলব, যার বাড়িতে কেমিক্যাল গোডাউন রয়েছে আপনি এটা সরিয়ে নিন।

ট্যাগ: অগ্নিকাণ্ডওয়াহেদ ম্যানশনপুরান ঢাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর মুখোমুখি হতে চায় না রিয়াল

পরবর্তী

ওয়াকফ সম্পত্তির দখল নিতে গোলাগুলি, নিহত ২

পরবর্তী

ওয়াকফ সম্পত্তির দখল নিতে গোলাগুলি, নিহত ২

উপমা ও শিল্পমূল্যের কাঠগড়ায় ‘পুরান ঢাকার কাজল ১৯৭১’

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT