চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কার পেয়েছে আসিফ খানের ‘সং অব পদ্মা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
পুরস্কার নিয়ে আসিফ খান

পুরস্কার নিয়ে আসিফ খান

আসিফ খানের ‘সং অব পদ্মা’ ছবিটি ভারতের ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যালে স্টুডেন্ট ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আজ সোমবার রাতে ফেসবুকে পুরস্কারসহ ছবি পোস্ট করেছে আসিফ খান। এরপর যোগাযোগ হয় তার সঙ্গে। তিনি জানান, ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে ভারতের বিজ্ঞান প্রসার এবং মিনিস্ট্রি অব কালচার।

আসিফ খান তার ‘সং অব পদ্মা’ ছবির কাজ শুরু করেন ২০১৩ সালে। পরের বছর কাজ শেষ হলেও ছবির আরও কিছু কাজ করেছেন গত বছর।

আসিফ খান এখন ভারতের পাঞ্জাবে লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন বিভাগে পড়ছেন।

তার প্রথম ছবি ‘সন্ধিক্ষণ’ ২০১০ সালে ঢাকা শিশু চলচ্চিত্র উৎসবে ‘অনূর্ধ্ব ১৮’ বিভাগে মনোনীত হয়। এরপর তিনি আরও তৈরি করেন ‘কলকাতা ইন মাই আই’ (২০১১), ‘দ্য পোস্টার’ (২০১৪), ‘হোপ’ (২০১৬), ‘ফেস টু ফেস’ (২০১৬) ও ‘ইয়োগা : রুট টু হ্যাপিনেস’ (২০১৬)। এর মধ্যে ‘পোস্টার’ ছবিটি এ পর্যন্ত বিভিন্ন উৎ​সব থেকে ২০টি পুরস্কার পেয়েছে। আর ছবিটি ১৩টি দেশের ২৭টি চলচ্চিত্র উৎ​সবে প্রদর্শিত হয়েছে।

এদিকে পুরস্কার পাওয়ায় আসিফ খানকে অভিনন্দন জানিয়েছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের কর্মকর্তা রায়ীদ মোরশেদ। তিনি বলেন, ‘ও কিন্তু আমাদের সংগঠনের একজন। আমাদের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎ​সবের হাত ধরে ওর শুরুটা হয়েছিল। অনেক আগে, তখন ছোট ছিল, ২–৩ বার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎ​সবে অংশ নিয়েছিল। এরপর বড় হলো। পড়াশোনা করতে ভার​ত চলে যায়। পাশাপাশি চলচ্চিত্র তৈরির কাজটা চালিয়ে গেল।’

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT