চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আচমকা হৃদরোগ, এখন কেমন আছেন ‘পঞ্চায়েত’ অভিনেতা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
বিনোদন
A A
একজন যুবক ঘোড়ার সাথে বন্ধুত্বের ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৩৪ বছর বয়সী অভিনেতা আসিফ খান, যিনি পঞ্চায়েত, মির্জাপুর ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের কাছে পরিচিত।

হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যাচ্ছে।

শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর অভিনেতা নিজেই তার সোশাল মিডিয়ায় আবেগী বার্তা দিয়ে শারীরিক অবস্থার কথা জানান।

আসিফ লিখেছেন, “গত ৩৬ ঘণ্টা ধরে যা দেখছি তা উপলব্ধি করছি। জীবন খুবই সংক্ষিপ্ত; প্রতিটা দিনকে গুরুত্বসহকারে নিতে হবে। এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে; তাই যা কিছু আছে, আর আপনি যেই, সেটার জন্য কৃতজ্ঞ থাকুন। আপনার জীবনে কারা গুরুত্বপূর্ণ, তা মনে রাখুন এবং তাদের সবসময় ভালোবাসুন। জীবন একটা উপহার, আমরা সৌভাগ্যবান।”

তিনি আরও লেখেন—“গত কয়েক ঘণ্টায় আমি কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যার ফলে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে আনন্দের বিষয়, আমি এখন সেরে উঠছি এবং অনেকটাই ভালো আছি। আপনাদের ভালোবাসা, উদ্বেগ আর শুভকামনার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমার কাছে অনেক বড়। আমি খুব শিগগিরই ফিরছি।”

আসিফ খান শেষ অভিনয় করেছেন সিদ্ধান্ত সচদেব পরিচালিত ‘দ্য ভূতনি’ নামের একটি হরর-কমেডি সিনেমায়, যেখানে তিনি ‘নাসির’ চরিত্রে ছিলেন। এছাড়াও তিনি ‘পাতাল লোক’, ‘জামতারা, সবকা নম্বর আয়েগা’, ‘পাগলাইট’ সহ একাধিক ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন।

Reneta

আগামীতে আসিফকে দেখা যাবে ‘থামা’ নামক একটি সিনেমায়, যেখানে তার সঙ্গে থাকবেন আয়ুষ্মান খুরানা, রাশ্মিকা মন্দান্না, পরেশ রাওয়াল, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও সঞ্জয় দত্ত। –ফাস্টপোস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ খানপঞ্চায়েত অভিনেতাবলিউডসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT