চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতোটা নজর কাড়লো আদর-বুবলী’র রোমান্স?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৯, জুন ২০২২
বিনোদন
A A

প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা ‘তালাশ’ ছবির রোমান্টিক গান ‘কল্পনাতে তোর’। পুরোপুরি রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে আদর-বুবলী! মঙ্গলবার প্রকাশিত এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।

গানের কথা ও চিত্রায়নে উঠে এসেছে প্রেমিক-প্রেমিকার নানা কল্পনা ও রোমান্স। গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। সুর ও মিউজিক করেছেন মার্সেল। বড় পর্দায় এই নয়া জুটির রোমান্স দেখা যাবে ১৭ জুন।

এদিন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ছবি তালাশ, প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস। জানা যায়, অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘তালাশ’। মূলত প্রেম, পরকীয়া, নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তালাশ’।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আদর আজাদ, যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন। আদর জানান, অফিশিয়ালি এটিই তার প্রথম ছবি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি ‘যাও পাখি বলো তারে’, ‘লোকাল’ ও ‘নাকফুল’। আরও আছেন আসিফ খান, দীপক খান, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ।

এর আগে থ্রিলার ধর্মী ‘তালাশ’-এর ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মুগ্ধতার কথা লিখছেন। বিশেষ করে মিউজিক, সাউন্ড, কালার বিন্যাস, টুইস্ট ও প্রথম ছবি হিসেবে আদরের উপস্থিতি সবকিছু পাচ্ছে দারুণ প্রশংসা। অনেকেই মনে করছেন, ‘তালাশ’ মুক্তির পর আদর নায়ক হিসেবে আলোচনায় আসতে পারেন।

আদর আজাদ বলেন, ছবির গল্প শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে মনে হয়েছিল এই কাজটা আমারই। গত বছর শুটিং করলেও এখনও প্রতিটি দৃশ্যের সংলাপ মুখস্ত। মনযোগের কোনো কমতি ছিল না। পরিপূর্ণ ছবি যেমন হওয়া উচিত ‘তালাশ’ তেমনই। নানা সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। বিশ্বাস করি, ‘তালাশ’ দর্শকের ভালো লাগবেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদরআদর আজাদআসিফ খানইমরানকনাগানতালাশদীপক খানফখরুল বাশারবুবলীমিলি বাশারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশুশ্রম নিরসনে নবায়িত অঙ্গীকার: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পলিত

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

চ্যানেল আইয়ের চিরশুভাকাঙ্খী ছিলেন মুস্তাফা মনোয়ার: শাইখ সিরাজ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT