চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের জন্মদিনে রাশিয়ায় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
রাশিয়া-ভ্লাদিমির পুতিনের জন্মদিন বিক্ষোভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৫তম জন্মদিনে তার পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনির ডাকে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাভালনিকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে এবং পুতিনের পদত্যাগের দাবিতে ৮০টিরও বেশি বিক্ষোভ মিছিল হয় দেশের বিভিন্ন স্থানে। শনিবার সারাদিন কয়েকশ’ নাভালনি সমর্থক প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে মিছিল করতে থাকে। তাদের স্লোগান ছিল ‘পুতিন একটা চোর!’

মিছিল চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে তাদের অনেককে আটক করে। ওই সময় ৮০টিরও বেশি শহর থেকে প্রায় ৩শ’ বিক্ষোভকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং পুতিনের জন্মস্থান সেইন্ট পিটার্সবার্গ থেকে অর্ধশতাধিক নাভালনি সমর্থককে আটক করা হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দাঙ্গা পুলিশের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টায় অনেককেই আহত ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এর মধ্যে এক নারীকে পুলিশের আঘাতে পা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে এবং পুলিশের হাতে আটক আরেক নারীর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা গেছে।

সরকারের দাবি, অনুমতি ছাড়া এমন বিক্ষোভ করা বেআইনী। তাই লাঠিচার্জ ও আটকের ব্যবস্থা নেয়া হয়েছে।

আইন লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় নাভালনিকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাশিয়ার নির্বাচন অফিস জানিয়েছে, আগামী মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নাভালনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT