চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে থাকা ‘মেনে নিয়েই’ জয়ের জন্য লড়বে কিউইরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজ রিপোর্টের জন্য কিউই ক্রিকেটার প্রেস কনফারেন্সে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে কাগজে-কলমে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ ঘণ্টায় ইবাদতের ৩ উইকেট ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছে সফরকারীদের। শেষদিনের রোমাঞ্চ বাকি। সেখানে জেতার জন্যই লড়বে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নরা, এমন জানিয়েছেন তাদের ব্যাটিং কোচ লুক রঞ্চি।

‘আপনি যখন দেশের জন্য খেলেন, তখন অবশ্যই আপনি জয়ের জন্যই খেলবেন। আমরাও জয়ের জন্যই খেলব। এখন আমাদের লক্ষ্য ভালো একটা স্কোরের লিড নেয়া এবং বোলিংয়ে নেমে ডিফেন্ড করা।’

উইকেটের বাউন্স এবং রিভার্স সুইং বোলিংয়ে কাজে লাগাতে পারলে ফলাফল এখনো নিউজিল্যান্ডের দিকে নেয়া সম্ভব বলেই মনে করেন কিউইদের সাবেক উইকেটকিপার-ব্যাটার। তবে চতুর্থ দিন শেষে টাইগাররা যে অনেক এগিয়ে আছে, মেনে নিচ্ছেন সেটিও।

‘আমরা অবশ্যই ম্যাচে অনেক পিছিয়ে আছি। ম্যাচের বেশিরভাগের নিয়ন্ত্রণই বাংলাদেশের হাতে। তবে শেষদিনে উইকেটের বাউন্স, রিভার্স কাজে লাগাতে পারলে ফলাফল আমাদের দিকেও আসতে পারে।’

শেষদিনে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করার পরিকল্পনার কথা জানিয়েছেন রঞ্চি, ‘কাল টেলর এবং রাচিনকে আবার নতুন করে ব্যাটিং শুরু করতে হবে। একটা ইতিবাচক শুরু এনে দিতে হবে এবং যতক্ষণ সম্ভব ব্যাট করে একটা ভালো সংগ্রহ তুলতে হবে।’

মঙ্গলবার ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান। স্বাগতিকদের লিড এখন ১৭ রানের। পঞ্চম ও শেষদিনের সকালে বোলাররা ঝলক দেখাতে পারলে টাইগারদের সুযোগ প্রথমবার কিউই দুর্গ ভাঙার। যেকোনো ফরম্যাটে দেশটিতে প্রথম জয়ের হাতছানি।

ট্যাগ: ইবাদততাসকিনলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটা জয়ের খোঁজে ব্রডকে ফেরাল ইংলিশরা

পরবর্তী

করোনায় মৃত্যু বেড়ে ৬

পরবর্তী
Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু বেড়ে ৬

জনসমাগমে ভিড়, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের কেন্দ্রীয় আয়োজনে দু’গ্রুপের সংঘর্ষ

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT