ফুটবল

পিএসজি ম্যাচের আগে রিয়ালে ‘সুখবর’

পিএসজি ম্যাচের আগে রিয়ালে ‘সুখবর’

নেইমারকে হারিয়ে পিএসজি যখন ‘পুড়ছে’, তখন আরেকটি খুশির সুর রিয়াল মাদ্রিদে। জিদানের প্রিয় দুই মিডফিল্ডার লুকা মদ্রিচ এবং টনি ক্রুস অনুশীলনে যোগ দিয়েছেন।

দুজন ফিটনেস পরীক্ষায় উতরে গেলে পিএসজির বিপক্ষে দেখা যেতে পারে। মার্কা ইঙ্গিত দিয়েছে, মাঝমাঠের এই দুই কাণ্ডারিকে বিবেচনায় রেখেই মাঠে নামার পরিকল্পনা করছেন জিজু। দুজন তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন। মদ্রিচের ইনজুরি ছিল উরুতে। ক্রুসের হাঁটুতে।

বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় পিএসজির মাঠে খেলবে রিয়াল। প্রথম লেগে রোনালদোদের মাঠ থেকে ৩-১ গোলে হেরে আসে নেইমাররা।

ইনজুরি কাটিয়ে ফেরা দুই মিডফিল্ডারের ব্যাপারে রিয়াল জানিয়েছে, ‘গেটাফের বিপক্ষে জেতার পর লুকা মদ্রিচ এবং টনি ক্রুস দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। দুজনই এখন সুস্থ।’

রিয়াল মাদ্রিদ স্বস্তি পাচ্ছে মার্সেলোকে নিয়েও। শনিবার গেটাফের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন ইনজুরি কাটিয়ে ফেরা এই লেফট-ব্যাক। ইএসপিএন ফুটবল তাদের এক খবরে জানিয়েছে, পিএসজির বিপক্ষে শুরুর একাদশে তাকে দেখা যেতে পারে।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল-পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…