ফুটবল

‘পিএসজি তারকা বিক্রি করে না, কিনে আনে’

পিএসজি ফুটবলাররা একে অপরের সাথে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি ফুটবলাররা মাঠে একে অপরের সাথে হাসি ও আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মৌসুম থেকেই গুঞ্জন, যেকোনো সময় নেইমারকে বার্সেলোনা ও কাইলিয়ান এমবাপেকে পিএসজি থেকে ছিনিয়ে নেবে রিয়াল মাদ্রিদ। ডালপালা যেভাবে ছড়াচ্ছিল, করোনায় বর্তমান মন্দা পরিস্থিতি না হলে হয়তো এবারই দুই ফরোয়ার্ডকে হারাতে হতো পিএসজিকে। দুজনের ক্লাব সতীর্থ আন্দের হেরেরা অবশ্য বলছেন, আপাতত কোথাও যাচ্ছেন না নেইমার-এমবাপে, তারা নাকি বেশ সুখেই আছেন প্যারিসে।

করোনার কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে স্থগিত করা হয়েছে সমস্ত ফুটবল আয়োজন। বাতিল হয়ে গেছে ২০১৯-২০ ফুটবল মৌসুম। কপাল পুড়েছে পিএসজির, জেতা হয়নি টানা তৃতীয় লিগ ওয়ান শিরোপা।

ফুটবল না থাকায় যে যার মতো করে লকডাউনে অবসর সময় কাটাচ্ছেন। হেরেরার মতো কেউ কেউ সংবাদমাধ্যমে বিলাচ্ছেন আলোচনার খোরাক। স্প্যানিশ পত্রিকা এএসকে সাক্ষাৎকারে একপর্যায়ে নেইমার-এমবাপের ক্লাব ছাড়ার বিষয় নিয়েও যেমন মুখ খুলেছেন এ সেন্ট্রাল মিডফিল্ডার।

‘আমি জানি না তারা কত আয় করে, আর তাদের মাধ্যমে ক্লাবের আয় কত। তবে জানি তারা দুজনেই ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তাদের পিএসজিতে ভীষণ খুশি মনেই খেলতে দেখেছি।’

২০১৭ সালে ২২২ মিলিয়নে বার্সা থেকে নেইমার ও একই বছর ধারে আনার পরের বছর ১৩৫ মিলিয়ন ইউরোতে পাকাপাকিভাবে এমবাপেকে কিনে নেয় পিএসজি। এত দামে খেলোয়াড় কেনার পরও ক্লাবের যথেষ্ট আর্থিক সক্ষমতা থাকায় খেলোয়াড় বিক্রির দিকে পিএসজিকে ঝুঁকতে হয় না বলেই জানাচ্ছেন হেরেরা।

‘আপনাকে ক্লাবের সক্ষমতা বিবেচনায় আনতে হবে। কাইলিয়ানের সঙ্গে এ নিয়ে আলাপও করেছি। পিএসজি সেই ক্লাব না যারা তারকা বিক্রি করে দেয়, উল্টো করে বললে তারা বরং তারকাদের ক্লাবে কিনে আনে।’

বিষয়:এমবাপে নেইমার পিএসজি ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…