ফুটবল

পিএসজির ব্ল্যাঙ্ক চেক প্রত্যাখ্যান করেছেন এমবাপে

এমবাপে পিএসজির জার্সিতে খেলছেন, ফুটবল মাঠে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় এমবাপে প্যারিস সেন্ট জার্মেইয়ের জার্সিতে মাঠে খেলছেন, তার চোখে মনোযোগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের জুন মাসে পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে কাইলিয়ান এমবাপের। গ্রীষ্মের দলবদলেই ফরাসি এ স্ট্রাইকারকে ভেড়াতে মুখিয়ে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কৈশরের পছন্দের ক্লাবে যেতে আগ্রহী এমবাপে নিজেও। তবুও দলের অন্যতম সেরা এ তারকাকে ধরে রাখতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে পিএসজি।

কিন্তু পিএসজির সেই আশাতেও পানি ঢেলেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। চুক্তি শেষ হওয়ার আগেই আগামী দুই বছর এমবাপেকে দলে থাকার প্রস্তাব দিয়েছিল পিএসজি। কিন্তু প্যারিসের ক্লাবটির ব্ল্যাঙ্ক চেক প্রত্যাখ্যান করেছেন ২৩ বছর বয়সী এ তারকা।

বৃহস্পতিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। মার্কা আরও জানিয়েছে, গত সপ্তাহে পিএসজির সাথে বৈঠক হয়েছে এমবাপের। বৈঠকে এমবাপের সাথে নতুন চুক্তির ব্যাপারে ক্লাবটির আলোচনা হয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

বিষয়:কিলিয়ান এমবাপে পিএসজি ফ্রান্স রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…