স্পোর্টস

পিএসজিতে কাভানির সামনে শেষের ডাক

প্যারিস সেন্ট জার্মেইর দুই ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইর দুই ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে, একটি ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

পেনাল্টি, ফ্রি-কিক নিয়ে দ্বন্দ্বের অবসান হয়েছে। পিএসজিতে নেইমারকে নিয়ে কাভানির এখন সুখের সংসার। তবে সেই সুখ কতদিন উপভোগ করতে পারবেন উরুগুয়ে ফরোয়ার্ড সেটাই এখন ভাবনার বিষয়। ফরাসী দৈনিক লা প্যারিসিয়ানের প্রতিবেদন সত্যি হলে, পিএসজির জার্সিতে চলতি মৌসুমই হতে চলেছে কাভানির শেষ মৌসুম!

২২২ মিলিয়ন ইউরোতে নেইমার এবং ধারের নামে ১৮০ মিলিয়ন খরচ করে কাইলিয়ান এমবাপেকে এনে উয়েফার কঠোর নজরদারীতে আছে পিএসজি। খরচের বোঝা কিছুটা কমাতে কাভানিকে ছেঁটে ফেলার পরিকল্পনায় আছে লিগ ওয়ান জায়ান্টরা। লা প্যারিসিয়ান জানাচ্ছে এমন তথ্যই।

চলতি মৌসুম শেষ হলেই কাভানিকে বিক্রির মঞ্চে দাঁড় করাবে পিএসজি। উরুগুয়ে ফরোয়ার্ডকে কিনতে হলে যেকোনো ক্লাবকে গুনতে হবে সম্ভাব্য ৮০ মিলিয়ন ইউরো।

পিএসজি কাভানির জায়গায় আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচজেকে কেনার পরিকল্পনাও করছে বলে জানাচ্ছে লা প্যারিসিয়ান। ২০১৮ সালে গানারদের সঙ্গে চুক্তি শেষ করে ফ্রি-এজেন্ট হয়ে যাবেন সানচেজ। সেক্ষেত্রে তাকে কিনতে আগের ক্লাবকে কোন অর্থই দেওয়া লাগবে না পিএসজির।

বিষয়:এডিনসন কাভানি পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…