চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে হোটেল-স্পা’তে জি কে শামীমের বিনিয়োগ, জমি দখলের অভিযোগ

হাসান ইসমাইলহাসান ইসমাইল
১২:৫৮ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানে নির্মাণাধীন ‘রিসোর্ট সিলভান ওয়াই অ্যান্ড স্পা’তে কোটি টাকা বিনিয়োগ করছেন আলোচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। ৫০ একরের ওই রিসোর্টটি তৈরিতে স্থানীয় নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের জমি দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২শ’ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য নিয়ে বান্দরবান শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে চিম্বুক সড়কের পাশে প্রায় ৫০ একর এলাকা জুড়ে বিলাসবহুল এই রিসোর্ট তৈরি করা হচ্ছে।  রিসোর্টটির মালিকানায় যে ৯ জনের শেয়ার রয়েছে তার মধ্যে জি কে শামীম একজন।  প্রথম পর্যায়ে ১০ কোটি টাকার বিনিয়োগ দিয়ে রিসোর্টটির নির্মাণ কাজ শুরু হয়।  রিসোর্টটিতে নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ ক্যাম্পও করে দেয়া হচ্ছে।

শহরের কাছে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্র নীলাচলের পাশেই প্রাকৃতিক মনোরম পরিবেশে সিলভান ওয়াই রিসোর্ট নির্মিত হচ্ছে।  তবে মারমা, ত্রিপুরা স্থানীয় নৃ-গোষ্ঠীর অনেকে তাদের জায়গা-জমি দখলের অভিযোগ তুলেছেন রিসোর্ট মালিকদের বিরুদ্ধে।  জেলা প্রশাসন পাহাড়ি সম্প্রদায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে বলে জানা গেছে।

গত শুক্রবার রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে যুবলীগের কন্দ্রেীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এসময় বিপুল পরিমাণ নগদ অর্থ, এফডিআর, মদ, অস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে গ্রেপ্তার করা হয়।  যুবলীগের সমবায় সম্পাদক হিসেবে পরিচয়দানকারী জি কে শামীমের পুরো নাম এস এম গোলাম কিবরিয়া শামীম।

নারায়ণগঞ্জ শাখা আওয়ামী লীগের সহ-সভাপতির বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগের বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম বলেন: ‌জেলা প্রশাসক দেশের বাইরে আছেন।  তদন্ত কমিটি গঠন করে উনি আসলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জি কে শামীম
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT