জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে সাড়ে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন।
তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে জি কে শামীম নামে পরিচিত। ২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সূত্র ধরে র্যাবের হাতে আটক হন এই সাবেক যুবলীগ নেতা।
শামীমকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেয়া হয়েছে।







