চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্ল হারবারে জাপানি প্রধানমন্ত্রীর ‘আন্তরিক ও চিরস্থায়ী’ সমবেদনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌ ঘাঁটিতে ৭৫ বছর আগে জাপানের বিমান হামলায় হতাহতদের প্রতি ‘আন্তরিক এবং চিরস্থায়ী’ সমবেদনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

ঐতিহাসিক নিদর্শনটি পরিদর্শনের সময় শিনজো আবের সঙ্গে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নৌ ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় শিনজো বলেন, নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

১৯৪১ সালে পার্ল হারবার নৌ ঘাঁটিতে অতর্কিত বিমান হামলায় ২ হাজার ৪শ’রও বেশি মার্কিন নৌ সেনা নিহত হয়েছিল।

আরিজোনা স্মৃতিসৌধের ‘ইচ্ছেকূপে’ দুই নেতা এক সঙ্গে ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেন
Banglabid

ওই ঘটনায় নিহতদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেয়ার পর নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী শিনজো যুক্তরাষ্ট্রকে তাদের সহ্যশক্তির জন্য ধন্যবাদ জানান। পার্ল হারবারে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি যেন আর কখনোই না হয়। অন্যদিকে ওবামা শিনজোর সফরকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এটা আবারও মনে করিয়ে দেয়, সবচেয়ে গভীর ক্ষতও কখনো কখনো বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে।

ওবামা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দু’দেশের সম্পর্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির একটি ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে।

সাত মাস আগে গত মে’তে ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফরে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথমবারের মতো সেখানেই পারমাণবিক বোমার ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্ল হারবারবারাক ওবামাশিনজো আবে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে পড়েও বড় জয় লিভারপুলের

পরবর্তী

‘সুস্থ হয়ে বাড়ি ফিরলাম’

পরবর্তী

‘সুস্থ হয়ে বাড়ি ফিরলাম’

ঢালিউডের বছর সেরা ৮ গান

সর্বশেষ

ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT