চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
জনপদ, পাবনা
A A

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ২ জন নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের মোঃ সুরোতের ছেলে মোঃ মুন্নাফ (৪০), কাশিয়াপুর গ্রামের শামসুলের ছেলে মোঃ নাসির (৩৫)।

আহত ৫ জনের মধ্যে রওশন আলী (৪২) নামক একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Banglabid

পুলিশ ও এলাকাবাসী জানায়: দীর্ঘ দিন ধরে ওই এলাকার দুই ভাই সাচ্চু ও বাচ্চুর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি বাচ্চু বিরোধপূর্ণ জমির ২ শতাংশ মুন্নাফের কাছে বিক্রি করে। মুন্নাফ শুক্রবার থেকে ওই জমির ওপর স্থাপনা নির্মাণ শুরু করে। এ নিয়ে উত্তেজনা চলছিল। এ অবস্থায় শনিবার সকালে ওই স্থাপনার কাজ আবার শুরু করলে সাচ্চুর লোকজন বাধা দেয়।

একপর্যায়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এসময জমির মালিক মুন্নাফ এবং শ্রমিক নাসির ঘটনাস্থলেই নিহত হন। শ্রমিক সর্দার রওশনকে আশংকাজনক অবস্থায় প্রথমে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Reneta

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমিনিহতবিরোধসংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

পরবর্তী

‘তাপস-খোকনের ভুল বোঝাবুঝি দ্রুতই মিটবে’

পরবর্তী

‘তাপস-খোকনের ভুল বোঝাবুঝি দ্রুতই মিটবে’

দাদি-মায়ের সম্পর্ক সাপে-নেউলে: শর্মিলাকে নিয়ে মুখ খুললেন সারা

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT