বিনোদন

পান মশলার বিজ্ঞাপন করতে পারবেন না বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন- বলিউড পান মশলা

চ্যানেল আই অনলাইন- বলিউড পান মশলা

জেমস বন্ড খ্যাত পিয়ার্স ব্রসনান নিজেও জানতেন না, ২০১৬ সালে তাঁর করা পান মশলার বিজ্ঞাপন নিয়ে হঠাৎ করেই তোলপাড় শুরু হবে। ক্যানসার সৃষ্টিকারী উপাদান দিয়ে তৈরি পান মশলার বিজ্ঞাপনে তাঁর মতো তারকা হাজির হবেন, তা মেনে নিতে পারেননি অনেকেই। পুরো ব্যাপারটি জানার পর দুঃখপ্রকাশ করেছিলেন সে সময়ে। সবাই ভেবেছিল, পুরো ঘটনাটি তখনই শেষ হয়ে গেছে।

কিন্তু, হঠাৎই আবার নড়েচড়ে বসেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জানা গেছে, খুব শীঘ্রই তাঁরা বলিউডের তারকাদের যে কোন ধরনের ক্যানসার সৃষ্টিকারী উপাদান (সিগারেট, অ্যালকোহল, পান মশলা) এর প্রচার করা বিজ্ঞাপনে অংশ নেয়ার উপর নিষেধাজ্ঞা জারি করবেন।

বলিউডের বড় তারকাদের প্রায়ই দেখা যায় এসব পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে। অক্ষয় কুমার, শাহরুখ খান, অজয় দেবগন, সাইফ আলী খান, গোবিন্দ, মনোজ বাজপায়ী, রাজনীশ দুজ্ঞাল সহ আরও অনেকেই পান মশলা, গুটকার বিজ্ঞাপন করেছেন। মন্ত্রণালয়ের ঘোষণার পর এবার সতর্ক হতে হবে সবাইকে।

বিষয়:অক্ষয় কুমার অজয় দেবগন পিয়ার্স ব্রসনান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…