চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্টের ক্যামিওতে প্রথমদিনটা ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম টেস্টের প্রথমদিনটা হতে পারত বিরাট কোহলিময়! দারুণ কিছুর আভাসই দিয়েছিলেন শততম টেস্টে নেমে। কিন্তু থেমে গেছেন ফিফটির পাঁচ রান আগে। পথে ছুঁয়েছেন আট হাজার রানের মাইলফলক। কোহলি এমন দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে আলো কেড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট।

শুক্রবার ম্যাচের প্রথমদিনের ছড়ি নিজেদের পক্ষে ঘুরিয়েছে স্বাগতিক দল। ৮৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে দিন শেষ করেছে ভারত। চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের অনুপস্থিতিতে তিনে নেমে সুযোগ কাজে লাগিয়েছেন হনুমা বিহারি। ৯৬ রানে ফিরে শতকের আক্ষেপে পুড়লেও দিনটা নিজের করেছেন পান্ট।

সংক্ষিপ্ত স্কোর: ভারত- ৩৫৭/৬ (প্রথমদিন শেষে)

ক্রিকেট বিশ্বের নজরে ছিলেন কোহলি। শততম টেস্টে তার উপহার ৪৫ রান। সেঞ্চুরি ডালভাত বানিয়ে ফেলা ব্যাটারের অনেকদিনের খরা চলছে বড় ইনিংস খেলায়। শেষবার দুহাত তুলে উদযাপন করেছিলেন ইডেনে, সেই ২০১৯ সালের ২৩ নভেম্বর। দিনের হিসেবে সেঞ্চুরিশূন্য ৮৩২ দিন, ম্যাচের হিসেবে ৬২ ম্যাচ। সময়টাতে ৩৮-এর বেশি গড়ে ২৪টি অর্ধশতক করেছেন। শতরান আসেনি।

দিনটা ভারতের পক্ষে রাখার কারিগর ছিলেন রিশভ পান্ট। ওয়ানডে ঢংয়ে ব্যাট করেছেন। ক্যারিয়ারের পাঁচ নম্বর শতকটা যদিও হাতছাড়া হয়েছে। কিন্তু দলকে নিয়ে গেছেন দারুণ অবস্থানে।

২২৮ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপদের আভাস, রবীন্দ্র জাদেজাকে নিয়ে গড়েন ১০৪ রানে জুটি। ২৮ টেস্টের ক্যারিয়ারে সপ্তম অর্ধশতক তুলে এগোচ্ছিলেন, পেসার সুরাঙ্গা লাকমালের লেন্থ বলে লাইনে থাকতে পারেননি। থামতে হয় ৯৭ বলে ৯ চার আর ৪ ছক্কায় হাঁকানো ৯৬ রানে।

Reneta

সকালে টস জিতে দারুণ শুরু এনেছিলেন দুই ওপেনার। ওয়ানডে ঢংয়ে ব্যাট করে নবম ওভারের পঞ্চম বলে কুমারার শিকার হন অধিনায়ক রোহিত শর্মা। ২৮ বলে ৬ চারে করে যান ২৯ রান। দলের ৮০ রানের মাথায় ৩৩ রানে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল।

তিনে নেমে বিরাট কোহলির সঙ্গে ৯০ রানে গুরুত্বপূর্ণ জুটি গড়েন হনুমা বিহারি। অনেক আলোচনা-সমালোচনা চলা তিন নম্বর অবস্থানে খেলেন দুর্দান্ত। ১২৮ বলে ৫৮ রানের ইনিংস।

কোহলি ৭৬ বলে ৪৫ রানে ফেরেন। সঙ্গে নাম লেখান আট হাজার রানের মাইলফলকে। সাদা পোশাকে এই মাইলফলকে ষষ্ঠ ভারতীয় তিনি।

লঙ্কান স্পিনার এমবুলডেনিয়ার বলে কোহলি ফিরলে কিছুটা চাপে পড়ে ভারত। চাপ বাড়িয়ে দেয় ৬২তম ওভারে শ্রেয়াস আয়ারের ফেরা। ২৭ রানে সিলভার শিকার হলে কিছুটা ব্যাকফুটে আসে স্বাগতিকরা।

এরপর শুধুই পান্ট। জাদেজাকে নিয়ে শত ছাড়ানো জুটিতে তার নামের পাশে ৯৬ রান। স্পিন অলরাউন্ডার জাদেজাও কম যায়নি। ৮২ বলে ৪৫ রানে দিন পার করেছেন। দ্বিতীয় দিনে সংগ্রহ বড় করতে রবীচন্দ্রন অশ্বিনকে (১০) নিয়ে নামবেন বাঁহাতি অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনকোহলিপান্টভারতলাকমাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT