শিক্ষা

‘পানি সমস্যার টেকসই উন্নয়নে’ জাবিতে আন্তর্জাতিক সম্মেলন

জাবিতে ভূগোল সম্মেলন-২০১৭

জাবিতে ভূগোল সম্মেলন-২০১৭

জাবি প্রতিনিধি: ‘পানি সমস্যা ও টেকসই উন্নয়ন’ বিষয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৫তম বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন (বিএনজিএ) এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন: গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী অববাহিকায় পলল গঠিত। আমাদের এই বাংলাদেশে কৃষিক্ষেত্রে পানি সম্পদের ঋতু ভিত্তিক কাম্য ব্যবহার নিশ্চিতকরনের জন্য বাংলাদেশে বহমান সকল আন্তর্জাতিক নদীসমূহের সমন্বিত পানি ব্যবস্থাপনা অতীব জরুরী।

সম্মেলনে গঙ্গা নদীর পানি ব্যবস্থাপণা বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জন বসু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনজিএ-এর মহাসচিব অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কনফারেন্সের আহবায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনজিএ’র সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ রফিকুল আলম রুমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক।

বিষয়:জাবি টেকসই উন্নয়ন পানি সমস্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…