চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানামায় আটকে গেল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে শুরুতে এগিয়ে যেয়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে নেইমার-বিহীন ব্রাজিল। টিটের দল শনিবার রাতে ১-১ গোলে ড্র করেছে। মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে প্রীতি ম্যাচ আরেকবার মাঠে নামবে সেলেসাওরা।

পর্তুগালের পোর্তোয় প্রীতি ম্যাচটিতে লুকাস পাকুয়েতার গোলে খাতা খুলেছিল ব্রাজিল। কিন্তু পানামার অ্যাডলফো ম্যাকাডোর গোল জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে বেলজিয়ামের কাছে হারের পর ২০১৯ সালে টানা ছয় জয় ছিল ব্রাজিলের। লম্বা আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে তাতে বিরতি পড়ল।

Banglabid

ম্যাচে যদিও ব্রাজিল খেলেছে ফেভারিটের মতোই। ফিলিপে কৌতিনহো, রবের্তো ফিরমিনোরা বেশকয়েকটি আক্রমণ জমান দর্শকরা নড়েচড়ে বসার আগেই। কিন্তু জাল খুঁজে পাননি। আর্থার মেলোও দারুণ একটি সুযোগ জালে নিতে পারেননি।

গোল পেতে আধাঘণ্টা অপেক্ষা করতে হয় তাতে। ৩২ মিনিটে আসে গোল। কাসেমিরোর ক্রসে পানামা বক্সের একটু বাইরে বল পেয়ে ভলিতে জাল খুঁজে নেন ১০ নম্বর জার্সি পরে নামা পাকুয়েতা। হলুদ জার্সিতে ২১ বছর বয়সী মিডফিল্ডারের এটি সূচনা গোল।

সমতা ফেরাতে মাত্র চার মিনিট সময় নেয় পানামা। ম্যাচের ৩৬ মিনিটে হেডে ব্রাজিলের জালে বল পাঠান ম্যাকাডো। দুদল বিরতিতে যায় সমতা নিয়ে।

Reneta

মধ্যবিরতির পর ফিরে রিসার্লিসনের দারুণ এক ভলি ক্রসবারে আটকে যায়। পরে কাসেমিরোর হেড একবার কাটা পরে ক্রসবার দুর্ভাগ্যে। এঅর্ধে পানামা গোলরক্ষকও ছিলেন দৃঢ়। শেষপর্যন্ত বিরতির আগের দুই গোলেই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানামাব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT