চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ পর্ব মিটিয়ে অ্যাটলির ছবিতে ব্যস্ত শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
বিনোদন
A A

স্পেনে ‘পাঠান’ এর শ্যুটিং পর্ব মিটিয়ে গত বুধবার (৩০ মার্চ) রাতে মুম্বাই ফিরেছেন শাহরুখ খান। কিন্তু তারপরও যেন কাজ থেকে ফুরসত মিলছে না এই সুপারস্টারের। কেননা ‘পাঠান’ এর শুট শেষ করেই অ্যাটলির ছবির কাজে যুক্ত হচ্ছেন শাহরুখ।

যদিও প্রথমে জানা গিয়েছিল ‘পাঠান’ এর শ্যুটিং শেষ করেই রাজকুমার হিরানির কমেডি ড্রামা ছবির শ্যুটিং শুরু করবেন কিং খান। তবে এবার জানা গেল অন্য তথ্য ।

এসআরকের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে জানা গেছে, অ্যাটলি কুমারের ছবির কাজই আগে শুরু করবেন তিনি। স্পেনে একটানা শ্যুটিং সেরেছেন তাই উইকেন্ডে মান্নাতে (নিজ বাড়িতে) শাহরুখ। আর তারপরই যোগ দেবেন অ্যাটলির ছবির সেটে।

অবশ্য মান্নাত থেকেই শ্যুটিং ফ্লোরে পৌছে যাবেন শাহরুখ, কারণ মুম্বাইতেই সম্পন্ন হতে যাচ্ছে অ্যাটলির ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই স্টুডিওতে তৈরি হয়ে গিয়েছে ছবির সেট।

জানা গেছে, শ্যুটিংয়ে কিং খানের সঙ্গে যোগ দেবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। একটানা ১০দিনের সিডিউলে শ্যুটিং সারবেন অ্যাটলি কুমার। ছবিতে ডবল রোলে দেখা যাবে শাহরুখ খান। তাঁর বিপরীতে দেখা যাবে দুই নায়িকা দীপিকা পাডুকোন ও নয়নতারাকে।

পাশাপাশি ছবিতে আরও দেখা যাবে সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রাণা দাজ্ঞুবতী ছাড়াও বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা।

Reneta

অন্যদিকে রাজকুমার হিরানীর ছবি নিয়েও শাহরুখ ভক্তদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। সূত্রের মাধ্যমে জানা গেছে, অ্যাটলির ছবির ১০ দিনের শ্যুটিং শেষ করেই এপ্রিলের মাঝামাঝিতে কিং খান শুরু করে দেবেন রাজকুমার হিরানির ছবির শ্যুটিং। সব মিলিয়ে বলিউড বাদশা আগামী কয়েক মাস যে শ্যুটিং ফ্লোরেই কাটবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলিপাঠানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম করছেন অভিনেত্রী নাজনীন নীহা, প্রেমিক কে?

জুন ২৯, ২০২৬

করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করতে প্রধানমন্ত্রীর প্রস্তাব

জুন ২৯, ২০২৬

বাংলাদেশিদের সমর্থনের কথা শুনে যা বললেন পর্তুগিজ তারকা

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু

জুন ২৯, ২০২৬

প্রতি বর্ষায় অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস করতে হবে: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT