চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠানের পর এবার ‘টাইগার থ্রি’র শুটিংয়ে ফিরছেন শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

দীর্ঘ তিন বছর ধরে বড় পর্দায় নেই বলিউড সুপারস্টার শাহরুখ খান। সর্বশেষ ২০১৮ সালে তাকে দেখা গিয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমাতে।

এরপর মাঝে করোনাতে অনেকটা সময় পার হয়ে গেলেও চলতি বছরের মাঝামাঝিতে ঘোষণা আসে শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’ এর। শুধু তাই নয়, শুরু হয় আসন্ন এই ছবির শুটিংও। তবে শাহরুখ পুত্র আরিয়ানের মাদককাণ্ডের কারণে বিরতি পড়ে ছবিটির শুটিংয়ে। শেষেমেশ আবারও শুটিংয়ে ফিরেছেন শাহরুখ।

বর্তমানে আসন্ন সিনেমা ‘পাঠান’ এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। তারই মাঝে এবার জানা গেল, খুব শিগগির সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’তে ক্যামিও চরিত্রে শুটিং শুরু করবেন শাহরুখ। যেখানে তাকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার একজন অফিসারের চরিত্রে।

মিড ডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, শাহরুখ খান ১২ দিনের শিডিউল নিয়ে মুম্বাইতে ‘টাইগার থ্রি’-এর শুটিং করবেন। এরপর তিনি দীপিকাকে নিয়ে ‘পাঠান’ এর শুটিংয়ের জন্য বিদেশে উড়াল দিবেন। আন্ধেরির যশরাজ স্টুডিওতে শুটিং হবে ‘টাইগার থ্রি’র। তবে সেখানে শাহরুখের সঙ্গে যোগ দিবেন না সালমান।

এদিকে চলতি বছরের অক্টোবরে ‘পাঠান’ এর শুটিংয়ের জন্য শাহরুখের স্পেনে যাওয়ার কথা থাকলেও আরিয়ানের মাদককাণ্ডের কারণে তা বিলম্ব হয়। একই সাথে অ্যাটলির ছবিতে চুক্তিবদ্ধ হয়েও ‘পাঠান’ শেষ না করে সেই ছবির শুটিংও শুরু করতে পারছেন না অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ এল রাইটাইগার থ্রিপাঠানশাহরুখ খানশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT