স্পোর্টস

পাঞ্জাবকে হারালো মুম্বাই

পাঞ্জাবকে হারালো মুম্বাই

আইপিএলের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৫ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইয়ের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৪ রান করতে সক্ষম হয় পাঞ্জাব।

দলের পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৫৬ ও শন মার্শ ৪৫ রান করেন।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ তিনটি ও টিম সাউদি দুটি উইকেট নেন।পাঞ্জাবকে হারালো মুম্বাই

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পার্থিব প্যাটেলের ৮১ ও আমবাত্তি রাইডুর ৬৫ রানের সুবাদে ২০ ওভারে ছয় উইকেটে ১৮৯ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিষয়:আইপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…