চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান বা আইএসআইয়ের সঙ্গে আমাদের কোন বৈঠক হয়নি: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফখরুল

পাকিস্তান বা আইএসআইয়ের সঙ্গে বিএনপির কারো কোনো বৈঠক হয়নি দাবি করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে হেয় করতেই এমন বক্তব্য দিচ্ছে সরকারের মন্ত্রীরা। এসব বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা না হলে আইনের সহায়তা নিতে বাধ্য হবো।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের কথা না হয় বাদ দিলাম৷ কিন্তু ওবায়দুল কাদের সাহেব এর মত দায়িত্ববান মন্ত্রী, যিনি কিনা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক৷ তার মুখ দিয়ে এমন চরম জঘন্য মিথ্যাচার শুধু অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিতই নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারের উপর চরম আঘাত। এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, দৃঢ়ভাবে বলতে চাই, কোনো দেশ কিংবা সংস্থার সঙ্গে এধরনের কোনো বৈঠক আমরা করিনি এবং লন্ডনেও এমন কোনো বৈঠক হয়নি। এটি বিএনপিকে হেয় করার জন্য আওয়ামী লীগের আরেকটি অপপ্রচার৷ এধরনের বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাই। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

এসময় বিএনপির বিরুদ্ধে সোসাল মিডিয়ায় চরম মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সোসাল মিডিয়ার উপর যে আঘাত তা ভয়াবহ। আমাদের অনেক সোসাল একটিভিস্টদেট গুম করে ফেলা হচ্ছে। আর তিন শতাধিক ফেক আইডি এবং পেজ খোলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। কার্টুন প্রকাশ হতে পারে। তাতে আমি কিছু মনে করি না। এটা হয়ে থাকে। কিন্তু কোনো রাজনীতিবিদের চরিত্র হরণ, চরম অপপ্রচার মানা যায় না। বিএনপির চরিত্র হরণ করা, অপপ্রচার চালানো তাদের স্বভাব হয়ে গেছে। আমরা মামলাবাজ নই বলেই এখনো মামলা করিনি। আমরা এখন মামলা করবো। দেখবো সরকার এসবের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

এসময় তিনি বলেন, বিএনপির অসংখ্য অলনাইন এক্টিভিস্টদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। আমি তাদের মুক্তি দাবি করছি।

৫৮ টি অনলাইন পোর্টাল বন্ধে যে সুপারিশ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, আমরা ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ৫৭ ধারা অবশ্যই বাতিল করবো।

Reneta

কোনো লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার পরও দেশ, গণতন্ত্র ও স্বাধীনতার স্বার্থে আমরা নির্বাচনে যাচ্ছি জানিয়ে ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশ থাকবে কি থাকবে না, গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে কি থাকবে না তা ঠিক হবে এই নির্বাচনের মধ্যদিয়ে।

সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, যে ভয়াবহ ভূমিকা আপনারা পালন করছেন, তা থেকে ফিরে আসুন। যদি দেশকে সত্যিকার অর্থে রক্ষা করতে চান নির্বাচনকে উন্মুক্ত করুন। যেন সব দল সমানভাবে অংশগ্রহণ করতে পারে। অন্যথায় এই দেশ আবারও দীর্ঘকালের জন্য সংঘাতের দিকে যাবে, স্বাধীনতা হারাবে। দেশকে এমন অবস্থার দিকে নিয়ে যাবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইএকাদশ জাতীয় নির্বাচনপাকিস্তানফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT