পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। হেলিকপ্টারটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছিলো। আরোহীদের মধ্যে পাইলটসহ ডাক্তার এবং প্যারামেডিক কর্মীরা ছিলেন। তারা সবাই ছিলেন সেনা সদস্য।
হেলিকপ্টারটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিতের উত্তরাঞ্চলের বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকাজে যাওয়ার সময় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মানসেহরা জেলার মোহর লাসান এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন দুই সেনা কর্মকর্তা। তবে ঘটনাটি কোনো জঙ্গি হামলার অংশ নয় বলে জানিয়েছেন তারা। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।






