পাকিস্তানের করাচি এবং সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহে কমপক্ষে ১শ’ ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
গত শনিবার করাচিতে সর্বোচ্চ ৪৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়ছে। পাকিস্তানে গত ১৫ বছরে এটাই ছিলো সর্বোচ্চ তাপমাত্রা। প্রচন্ড গরমে হিটস্ট্রোকে ওই দিন রাতেই কমপক্ষে একশ’ ২২ জন মারা গেছে, যাদের বেশিরভাগের বয়সই পঞ্চাশের উপরে এবং তারা সবাই পুরুষ। আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বহু মানুষকে। চিকিৎসক বলছে, হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগীই শ্বাসকষ্ট এবং তীব্র জ্বরে ভুগছে।







