চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের লাহোরের গুলশান-ই-ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিন শতাধিক মানুষ।

রোববার স্থানীয় সময় সন্ধ্যার পরপর ওই পার্কে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের দৈনিক দ্য ডন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবানের একটি শাখা গ্রুপ জামায়াত-উল-আহরার। গুলশান-ই-ইকবাল পার্কে ইস্টার সানডে উদযাপনরত পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

Banglabid

দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি ছিলো আত্মঘাতী। পার্কে শিশুদের জন্য নির্ধারিত এলাকায় ওই পার্কে বিস্ফোরণ ঘটানো হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ইকবাল টাউন পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বিপুল সংখ্যক নারী ও শিশুর উপস্থিতিতে আত্মঘাতী হামলা চালানো হয়।

পুলিশ আত্মঘাতি হামলাকারীর মাথা এবং বোমায় ব্যবহৃত উপাদান উদ্ধার করলেও হামলাকারীর পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি।

Reneta

প্রত্যক্ষদর্শীরা বলছে, বোমা বিস্ফোরণের পর পার্কটি রক্ত গঙ্গায় পরিণত হয়, যেখানে সেখানে মানুষের ছিন্ন বিছিন্ন দেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে যায়।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানায়, আমরা দ্রুত আহতের রিকশা ও ট্যাক্সি যোগে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই।

তবে পার্কের কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কয়েকজন প্রত্যক্ষদর্শী দ্য ডন নিউজকে জানায়, প্রচুর লোকের আগমন ঘটে পার্কটিতে, প্রবেশ পথে কয়েকটি গেট থাকলেও কোন নিরাপত্তা রক্ষাকর্মী উপস্থিত ছিল না।

লাহোরের সব সরকারি হাসপাতালে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। পাঞ্জাব সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে।

ইস্টার সানডে’র  ছুটি উপলক্ষে লাহোরের অভিজাত এই পার্কটিতে নারী ও শিশুদের উপস্থিতিতে প্রধান ফটকের কাছে বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছিটকে পড়ার শঙ্কা নিয়ে লড়ছে ভারত

পরবর্তী

তনু হত্যা: সারাদেশে এক ঘণ্টা ক্লাস বন্ধ রাখার আহ্বান

পরবর্তী

তনু হত্যা: সারাদেশে এক ঘণ্টা ক্লাস বন্ধ রাখার আহ্বান

অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিতে ভারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT