চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আইএসের সবচেয়ে বড় হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা-আইএস-পাকিস্তানে হামলায় নিহত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নির্বাচনী সমাবেশে পরপর দু’টো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত ২শ’র বেশি।

এর মধ্যে বেলুচিস্তানের মাস্তুংয়ে হওয়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ ১২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আঘা উমর বাংগুলজাই। আহত হয়েছে দেড় শতাধিক।

এর কিছুক্ষণ আগেই শুক্রবার সকালে বান্নুতে খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানির নির্বাচনী প্রচারণা বহরে হামলা চালানো হয়। হামলা থেকে আকরাম খান বেঁচে গেলেও চারজন নিহত হয়। আহত হন আরও ৩২ জন।পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা-আইএস-পাকিস্তানে হামলায় নিহত

জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) নিজস্ব সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সির মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। তবে হামলার কোনো কারণ উল্লেখ করেনি দলটি।

এটি এখন পর্যন্ত পাকিস্তানে আইএসের চালানো সবচেয়ে বড় হামলা। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সিন্ধুর সেহওয়ানে সুফি দরবেশ লাল শাহবাজ কালান্দার মাজারে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৮৮ জন নিহত হয়।

শুক্রবার বিকেলে হামলার ঘটনা দু’টো ঘটে। নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একের পর এক হামলার ঘটনা ঘটছে দেশটিতে।পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা-আইএস-পাকিস্তানে হামলায় নিহত

Reneta

এর আগে ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন উপলক্ষে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পেশোয়ার শহরে মঙ্গলবার আওয়ামী ন্যাশনাল পার্টি সমাবেশে দলের নেতা হারুন বিলাওয়ারকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় বিলাওয়ারসহ কমপক্ষে ২০ জন নিহত হয়।

আর ৭ জুলাই আরেক হামলায় বান্নুতে এক প্রার্থীসহ নিহত হয় ৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপাকিস্তান-আত্মঘাতী হামলাপাকিস্তান-বোমা হামলাবোমা হামলালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

মে ১৮, ২০২৬

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT