চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের হেড কোচের দৌড়ে এগিয়ে মিসবাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হওয়ার দৌড়ে অনেককেই পিছনে ফেলে দিয়েছেন মিসবাহ-উল-হক।

বিভিন্ন সূত্রের খবরে পাকিস্তানি মিডিয়া জানাচ্ছে, বিদেশি কোচ ছেড়ে এ বার দেশীয় কোচেই আস্থা রাখতে পারে পাক ক্রিকেট বোর্ড। যে কারণে হেড কোচের প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক।

বুধবারই পিসিবি ঘোষণা করেছে, বর্তমান হেড কোচ মাইক আর্থার, বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারদের সঙ্গে নতুন করে আর চুক্তি হচ্ছে না। ফলে, তারা চাকরি খোয়াচ্ছেন।

বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই বর্তমান কোচদের ছেঁটে ফেলা হয়।

পাকিস্তানের হয়ে ৭৫টি টেস্ট, ১৬২টি ওয়ানডে ও ৩৯টি টি-টুয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। এহসান মানি পরিচালিত প্রশাসন মনে করছে, পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতে পারবেন মিসবাহ।

ওই সূত্রের খবরে সেদেশে মিডিয়া আরও জানায়, বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মোহাম্মদ আকরাম। তিনি এখন হাবিব ব্যাঙ্ক লিমিটেড ও পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির হেড কোচ। সাত বছর আগে আকরাম জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।

Reneta

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই খবর ছড়িয়েছিল, আর্থারকে কোচের দায়িত্ব থেকে সরানো হবে। তিনি আবার পিসিবির ক্রিকেট কমিটির সামনে অধিনায়ক সরফরাজ আহমেদর দক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন। সরফরাজকে সরিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সাদাব খানকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছিলেন আর্থার। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে বাবর আজমকে অধিনায়ক করার প্রস্তাব দেন তিনি।

পিসিবির কাছে তদবির করে বলেছিলেন, বছর দু’য়েক তাকে সময় দেয়া হলে পাকিস্তান ক্রিকেট দলকে ভাল জায়গায় নিয়ে যাবেন তিনি। আর্থারকে নিয়ে সন্তুষ্ট ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার দেয়া যুক্তি মেনে নিতে পারেননি পিসিবি কর্মকর্তারা। বোর্ডের পক্ষ থেকে আর্থার এবং তার সাপোর্ট স্টাফকে ‘গুডবাই’ জানিয়ে দেয়া হয়। এরপর থেকেই খবর ছড়িয়ে পড়ে, আর্থারের রেখে যাওয়া চেয়ারে বসতে যাচ্ছে মিসবাহ। তবে পিসিবি বা মিসবাহ, কেউই বিষয়টি নিয়ে মন্তব্য করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিসিবিমিসবাহ উল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোরবানির বাজার দেশি গরুর দখলে

পরবর্তী

‘খোলা আকাশের এক কয়েদখানা’

পরবর্তী
কাশ্মীর-খোলা আকাশের নিচে এক কয়েদখানা

‘খোলা আকাশের এক কয়েদখানা’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT