বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। কোথাও গাড়ি থেমে আছে, আবার কোথায় অত্যন্ত ধীরগতিতে চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃংঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার সদস্য মাঠে রয়েছে। তারপরেও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছে না।

শুক্রবার রাত থেকেই যানজটের এ অবস্থা। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির চাপ বেশি। এ সড়কের গোড়াই থেকে মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

উত্তরবঙ্গের ১৬টিসহ ২৬টি জেলার যানবাহন চলাচল করে এই সড়কে। ঈদের কারণে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। ফিটনেস বিহীন যানবাহন গুলো মাঝে মধ্যেই বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে। এ কারণেও যানজট সৃষ্টি হচ্ছে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

যানজটের কারণে বেশি সমস্যায় পড়েছেন নারী, শিশু এবং বয়স্ক লোকজন। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

যানজট ও ভোগান্তির প্রতিবাদে শনিবার সকাল থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধু সেতুসহ অন্তত চারটি স্থানে বাস থেকে নেমে বিক্ষোভ করেছেন যাত্রীরা।

বিষয়:ঈদে ঘরমুখো মানুষ ঈদে ঘরমুখো মানুষের ভীড় ঈদে ঘরে ফেরা ঈদে যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…