চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৪ গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বলে শটে নিচ্ছেন আর হেসেখেলে গোল করছেন। পাকিস্তানের বিপক্ষে এর বাইরে যেন আর কিছুই করার ছিল না বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের মেয়েদের। এভাবে একের পর এক গোলে পাকিস্তানকে ১৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৫ সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু করল লাল-সবুজ মেয়েরা। ম্যাচে একাই চার গোল করেছেন ফরোয়ার্ড শামুসন্নাহার।

বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে শুরুর ৫ মিনিটের মাথায় লাল-সবুজদের এগিয়ে দেয় তহুরা খাতুনের গোল। এর এক মিনিট পর কলসিন্দুরের এই ফরোয়ার্ড একটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান তখনই দ্বিগুণ হতে পারতো বাংলাদেশের।

তবে ব্যবধান বাড়াতে অবশ্য খুব একটা দেরি করেনি বাংলাদেশ। ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সেটপিসে বর্তমান চ্যাম্পিয়নদের ২-০তে এগিয়ে দেন মিডফিল্ডার মনিকা চাকমা। আর দুই মিনিট পর ব্যবধান ৩’এ গিয়ে দাঁড়ায় হেড থেকে তহুরা খাতুনের জোড়া গোলে।

ম্যাচের ৩১ মিনিটেই গোলের হালি পূর্ণ করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। পাকিস্তানি গোলরক্ষকের হাত ফস্কে যাওয়া বল আলতো টোকায় জালে জড়ান ডিফেন্ডার শামসুন্নাহার। বাংলাদেশের হয়ে পঞ্চম গোলে অবদান মারিয়া মান্ডার। ৩৯ মিনিটে ডি-বক্সে জোরালো এক শটে গোল করেন অনূর্ধ্ব-১৫ অধিনায়ক।

এর দুই মিনিট পর অসাধারণ এক গোলে বিরতির আগেই পাকিস্তানের ঘাড়ে হাফডজন গোলের বোঝা চাপিয়ে দেয় বাংলার মেয়েরা। প্রায় মাঝ মাঠ থেকে বাঁকানো এক শটে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানান ডিফেন্ডার আঁখি খাতুন।

দ্বিতীয়ার্ধে পাকিস্তানি মেয়েদের উপর যেন গোলের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৪৭ মিনিটে কর্নার কিক থেকে ডিফেন্ডার সাজেদা খাতুনের গোলে ব্যবধান দাঁড়ায় ৭। পরের সাত মিনিটে ফরোয়ার্ড শামসুন্নাহারের হ্যাটট্রিকে ব্যবধান দাঁড়ায় ১০ গোলে।

Reneta

৫৮ মিনিটে সাজেদার দ্বিতীয় ও আনাই মঘিনির কল্যাণে পাকিস্তানের জালে গোলের ডজন পূর্ণ করে বাংলাদেশ। শেষদিকে অনেকটা ঢিলেঢালা ফুটবল খেলেও আরো দুইবার পাকিস্তানের জালে জড়ায় বাংলাদেশ। ৮৮ মিনিটে আনাই মোঘিনির দ্বিতীয় ও ৯০ মিনিটে শামসুন্নাহারের চতুর্থ গোলে ১৪-০ ব্যবধানে নিজেদের সাফ আসর শুরু করলো লাল-সবুজের বাঘিনীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT