চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তানিরা খেললে আইপিএলের মর্যাদা বাড়বে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৫, মে ২০১৬
স্পোর্টস
A A

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও আইসিসির সভাপতি জহির আব্বাস বলেছেন আইপিএলকে আরও আকর্ষণীয় একটি টি টুয়েন্টিতে রূপ দিতে পাকিস্তানি খেলোয়াড়দের প্রয়োজন। কারণ পাকিস্তানি ক্রিকেটাররা খেললে আইপিএলের মর্যাদা বাড়বে।

লাহোরে সাংবাদিকদের এ কথা বলেন জহির আব্বাস। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণে ২৯ মে আইপিএলের ফাইনাল উপভোগ করতে বেঙ্গালুরু যাবেন জহির আব্বাস।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আইপিএলের ফাইনাল উপভোগের সুযোগটাকে কাজে লাগিয়ে আমি বিসিসিআইয়ের কর্তাদের অনুরোধ জানাব, তারা যেন আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশ নেওয়ার বিষয়টা নতুন করে ভেবে দেখেন।’

জহির আব্বাস আরও জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে পাকিস্তানি খেলোয়াড়রা অংশ নিলেও ওই বছরই ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার হামলার পরেই মূলত পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলের দুয়ার বন্ধ হয়।

তবে খেলোয়াড়দের আইপিএলের দুয়ার বন্ধ হলেও পাকিস্তানি ধারাভাষ্যকার, কোচ এবং মেন্টররা টুর্নামেন্টর শুরু থেকেই তালিকায় রয়েছেন।

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাশকতা: খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

পরবর্তী

‘ক্রিকেটই আমার কাছে বড় ডিগ্রী’

পরবর্তী

‘ক্রিকেটই আমার কাছে বড় ডিগ্রী’

প্রবীর সিকদারের স্থায়ী জামিন

সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT