অন্যান্য খেলা

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় ভারত

বাংলাদেশের হকির খেলা চলাকালীন খেলোয়াড়রা মাঠে জড়ো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হকি ম্যাচের সময় খেলোয়াড়রা মাঠে একত্রিত হচ্ছে, দর্শক ও কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানের কাছে বড় ধাক্কা খেয়ে ফাইনালে উঠতে ব্যর্থ ভারত তৃতীয় হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আসর শেষ করল। বুধবার পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়েছে তারা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের একদম শুরু থেকে পাকিস্তানকে চেপে ধরে ভারত। দুই মিনিটের মাথায় টানা চারটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। প্রথম তিনবারে না পারলেও চতুর্থবারে হারমানপ্রিত সিং বল জালে জড়ান। লিড পায় টিম ইন্ডিয়া।

দশ মিনিটের মাথায় ফিল্ড গোল করে পাকিস্তানকে সমতায় ফেরান আফরাজ। ২৭ মিনিটে ভারতের পরপর দুইটি আক্রমণ প্রতিহত করেন পাকিস্তান গোলরক্ষক। এ সময় পাল্টা আক্রমণে ওঠা পাকিস্তান ফিনিশিংয়ের দুর্বলতায় লক্ষ্যভেদ করতে পারেনি।

৩৩ মিনিটে পাকিস্তানের পেনাল্টি কর্নার ভারত গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি হিটে বল জালে জড়ান আব্দুল রানা। ৪৫ মিনিটে ফের ফিল্ড গোল করে ভারতকে সমতায় ফেরান সুমিত।

ম্যাচের ৫৩ মিনিটে বরুন কুমার পেনাল্টি কর্নার থেকে গোল করে গ্রাহাম রেইডের দলকে জয়ের পথে রাখেন। সেই কাজ আরও সহজ করে দেন আকাশদীপ সিং, দারুণ এক গোলে।

কয়েক সেকেন্ড পর আহমেদ নাদিম পাকিস্তানের হয়ে আরেকটি গোল করলেও তা পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।

বিষয়:এশিয়ান হকি ফেডারেশন জাপান পাকিস্তান সাউথ কোরিয়া সেমিফাইনাল হারমানপ্রিত সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…