চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া চ্যাম্পিয়ন আফগানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আফগান ক্রিকেটাররা এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে গুঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। কুয়ালালামপুরে রোববারের ফাইনালে পাকিস্তানকে ১৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার উৎসবে মাতে আফগানরা।

টস হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে আফগানিস্তান। জবাবে ২২.১ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ২ রানে জিতে ফাইনালে উঠেছিল পাকিস্তান। আর নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান।

এর আগের তিন আসরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল আফগানিস্তানকে। তবে হ্যাটট্রিক দুঃখের অবসান ঘটিয়ে অবশেষে আফগান রূপকথার সফলতা রচনা করল মোহাম্মদ নবী ও রশিদ খানের অনুজরা।

আফগানিস্তানের ওপেনার রহমাতউল্লাহ ৪০ রান করেন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৩৬ রান। তিন নম্বরে নেমে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইকরাম আলি ১০৭ রান করে অপরাজিত থাকেন। তার ১১৩ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। সঙ্গে দারউইস রসূল ১৮, কোয়াইস আহমাদ ১৪ রান করেন।

পাকিস্তানের মোহাম্মদ মুসা তিনটি উইকেট নেন। দুটি উইকেট পান শাহীন আফ্রিদি। আর একটি করে উইকেট নেন দলপতি হাসান খান এবং মোহাম্মদ তাহা।

Reneta

২৪৯ রানের টার্গেটে নেমে মোহাম্মদ তাহা ১৯ আর দলপতি হাসান খান ১০ রান করেন। অন্য কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আফগান বোলার মুজীব ৭.১ ওভারে ১৩ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। ৬ ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট পান কোয়াইস আহমাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ-১৯ এশিয়া কাপযুব এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করতে চায় চীন

পরবর্তী

ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদউল্লাহ

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ ফুটবল হাতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদউল্লাহ

ফেরদৌস ওয়াহিদ ও পুত্রের একই মঞ্চে পারফর্মের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ-ছেলের একই মঞ্চে পারফর্ম করার অনুভূতি মধুর: ফেরদৌস ওয়াহিদ

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT