চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়া না পাওয়ার ৪৮ বছর

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২৬ অপরাহ্ন ২৬, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A
বাংলাদেশের জাতীয় পতাকা

বাংলাদেশের জাতীয় পতাকা

নানা আয়োজনে বাংলাদেশ ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে। বাঙালির জাতীয় জীবনের অন্যতম পাওয়া এই দিনে। তবে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়াটা বড় অর্জন হলেও এখনও নানা ক্ষেত্রে অপ্রাপ্তি সেই বড় অর্জনকে ম্লান করেছে। বিশেষ করে ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকের মতো বিষয় দেশের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর স্বাধীনতার ৪৮ বছরে মূলচেতনা থেকে অনেকটা সরে আসায় জাতির মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে।

এসব নিয়ে বিভিন্ন সময়ে সীমিত পরিসরে আমরা উদ্যোগ নিতে দেখেছি। সেই উদ্যোগ কখনো সরকার, কোনো প্রাতিষ্ঠানিক, কখনো বা ব্যক্তিকেন্দ্রিক ছিল। তবে সার্বিকভাবে সেসব উদ্যোগ শেষ পর্যন্ত কাজ করেনি। আর করেনি বলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা নাম দুর্নীতি। যে সমস্যা জাতিকে কুঁড়ে কুড়েঁ খাচ্ছে।

আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে বলেছেন তিনি। বিশেষ করে শিশুদের উদ্দেশে। কেননা তার মতে, আজকের শিশুদের মধ্যেই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে আমরাও একমত। আমরা বিশ্বাস করি আধুনিক বাংলাদেশকে এগিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে শিশুদেরকেই। এই মুহূর্তে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের যে ধরনের অগ্রগতি, তাতে খুব অল্প সময়ের মধ্যেই দক্ষিণ এশিয়ার উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

এরই মধ্যে প্রবৃদ্ধি অর্জনে আমরা তার বাস্তব প্রমাণ দেখেছি। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, চলতি অর্থবছরে (২০১৮-১৯) জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.১৩। শুধু তাই নয়, মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৯ ডলার।

তবে প্রবৃদ্ধি বাড়লেও দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। তাদের বক্তব্য; ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এবং নবায়নযোগ্য বিদ্যুৎখাতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সার্বিকভাবে দেশে সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানো, শিক্ষার মান বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলছেন।

Reneta

আমরা মনে করি, যে চার মূলনীতির উপর ভিত্তি চার (গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র) মূলনীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল; তা পুরোপুরি ফিরিয়ে আনা না গেলে স্বাধীনতার প্রকৃত অর্জন কোনোদিনই সম্ভব হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, তবে নতুন শর্ত আরোপ করেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

এপ্রিল ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ: ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT