চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার। বড় পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।

দুই ম্যাচে জন্য শনিবার ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের নেতৃত্বে থাকছেন শান মাসুদ। লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। তারকাদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি অনুমিতভাবেই জায়গা পেয়েছেন।

সফরের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা করাচিতে একটি ক্যাম্পে অংশ নেবেন এবং আগামী ২৭ এপ্রিল সেখানে একত্রিত হবেন। এই ক্যাম্প ১ মে শেষ হবে, এরপর তাদের বাংলাদেশে উড়াল দেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

ট্যাগ: পাকিস্তানবাবরবাংলাদেশবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ: ইরানের হুঁশিয়ারি

পরবর্তী

একটি টাকাও পারিশ্রমিক নেননি ভাবনা!

পরবর্তী

একটি টাকাও পারিশ্রমিক নেননি ভাবনা!

"আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়''

সর্বশেষ

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT