চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইলট আবিদ সুলতানের স্ত্রী মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
পাইলট আবিদ

নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজে নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম আর নেই। নিউরো সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ মার্চ রোববার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করেন পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। পরে পরিবারের সদস্যরা তাকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে দ্বিতীয় দফায় আবার স্ট্রোক করলে অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালের পরিচালক প্রফেসর কাজী দীন মোহাম্মদের অধীনে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দেয়া হয়েছিল।

দ্বিতীয় দফায় স্ট্রোক করায় আফসানার ব্রেনে চরমভাবে রক্ত চাপ বেড়ে রক্ত জমে যাওয়ায় তখন থেকেই আফসানাকে ‘ক্লিনিক্যালি ডেড’ বলছিলেন চিকিৎসকরা। সেইসময় বিভিন্ন গণমাধ্যমে আফসানার মৃত্যুর খবর প্রচার হয়াতে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে তখনও আফসানার বেঁচে থাকার খবর নিশ্চিত করেছিলেন। সবশেষ গত ২১ মার্চ আফসানার জন্য মেডিকেল বোর্ড সদস্য সংখ্যা ৭ সদস্যে নামিয়ে আনা হয়েছিলো।

১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় পাইলট আবিদ গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও একদিন পর ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাইলট আবিদলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT