পাঁচ বছর পর আবারও পরিচালকের চেয়ারে বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ। ২০১৭ সালে ‘পা পাণ্ডি’ সিনেমার মধ্য দিয়ে পরিচালনায় অভিষেক করেছিলেন তিনি। যে ছবি রীতিমতো পছন্দও করেছিলো দর্শকরা। ধানুশের পরিচালনায় এখন নতুন ছবির অপেক্ষায় দিন গুনছেন ধানুশ ভক্তরা।
যদিও ধানুশের পরিচালনায় দ্বিতীয় ছবি নিয়ে জল্পনা শোনা যাচ্ছে অনেকদিন থেকেই। তবে অভিনয়ে ব্যস্ত থাকায় পরিচালনায় মনোনিবেশ করতে পারছিলেন না দক্ষিনী এই সুপারস্টার।এবার শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারিকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘নান রুদ্রন’। যেখানে নাগার্জুনা ও অদিতির সঙ্গে ছবিতে লিড রোলে অভিনয় করবেন পরিচালক ধানুশও।
নির্মাতারা প্রথমে পরিকল্পনা করেছিলেন তামিল ও তেলুগু ভাষায় মুক্তি দেওয়া হবে ‘নান রুদ্রন’। তবে পরবর্তীতে এটি হিন্দিতে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত নেন তারা। কেন্না বর্তমানে মাল্টিলিঙ্গুয়াল ছবির ব্যবসা বেশ রমরমা।
তাই দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও ছবি মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা। বর্তমানে একাধিক ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ধানুশ। সব ছবির শ্যুটিং শেষ করে তবেই দ্বিতীয় ছবির পরিচালনার কাজ শুরু করবেন।
ধানুশকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘আতরাঙ্গি রে’ সিনেমাতে। বর্তমানে একাধিক ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ধানুশ।সব ছবির শ্যুটিং শেষ করে তবেই দ্বিতীয় ছবির পরিচালনার কাজ শুরু করবেন অভিনেতা।








